# জানা অজানা বিলাতের গল্পঃ  প্রি- হিস্টরিক ব্রিটেন  (প্রাগ-ঐতিহাসিক ব্রিটেন )  )

Author: নার্গিস রশিদ
Published: 2025-01-03
Category: ইতিহাস ঐতিহ্য
URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%85%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%83/

**জানা অজানা বিলাতের গল্পঃ প্রাগৈতিহাসিক ব্রিটেন** 

[![](https://sonelablog.com/wp-content/uploads/2025/01/Screen-Shot-2025-01-02-at-21.51.24-1-300x176.png)ব্রিটেনে নিয়েনদানথান ফসিল থেকে যে চিত্র পাওয়া গেছে প্রথম ব্রিটিশ মানুষ](/screen-shot-2025-01-02-at-21-51-24-2/)

**প্রি-হিস্টরিক ব্রিটেন অর্থাৎ ইতিহাসের অনেক আগের ব্রিটেনঃ** 

ব্রিটেন ভূখণ্ড টি অনেক আগে মূল ভূমির সাথে যুক্ত ছিল ।সমুদ্রের পানি উঁচু হয়ে গেলে এটি  বিচ্ছিন্ন একটি দ্বিপে পরিণত হয় ।

ব্রিটেনের দৃশ্য পট ছিল একেবারে অন্য রকম । বড়ো বড়ো ফার্ন আর পাইনের ঘন জঙ্গলেে পরিপুর্ন একটি  ল্যান্ড । নয় লক্ষ বছর আগে আরকেওলজিস্ট  রা Homo-antecesso নামক এক মানব শ্রেণির ফুট প্রিন্ট পান  নরফল্কে । সবই আফ্রিকা থেকে আসা ।

তারপর তাঁরা পাঁচ লক্ষ বছর আগের Homo-Hidelbergensis নামক মানব শ্রেণীর আর একটি শাখার ফসিল পান সাসেক্সে ।

চার লক্ষ বছর আগের Neanderthasl  নামক মানব শ্রেণীর আর একটি শাখার ফসিল পাওয়া যায় কেন্টে ।

তারপর হান্টার গ্যাদারার হিসেবে হোমো সোফিয়ান শ্রেণীর আগমন  প্রায় ১৪ হাজার বছর আগে , যারা কিনা সব রকম ওয়েদারে টিকে যেতে  পারে।

কিন্তু বসতি করে থেকে গেছে যারা তারা হল জার্মান থেকে আসা  Paleollthic settlers । আটলান্টিক মহা সাগরের তীরবর্তি অঞ্চল ওয়েলসে,সেখানে  তাদের ঘর বাড়ির চিহ্ন পাওয়া গেছে ।

“মাইগ্রেন্ট” ব্যাপারটি নুতুন নয়। একস্থান থেকে আর এক স্থানে গিয়ে বসতি গড়া মানব জাতির একটা নিয়ম । বিভিন্ন কারনে মানুষ মাইগ্রেন্ট হয়। “আউট অফ আফ্রিকা” এই ব্যাপারটি ঘটে ছিল বিভিন্ন সময়ে বিভিন্ন কারনে।

লৌহ যুগে কেলটিক পিপল এখানে এসে বসতি করে ।তারপর নেদার ল্যান্ড ,নরওয়ে এবং সুইডেন থেকে মানুষ এসে এখানে বসতি করে । তাদের জীবন জীবিকা ছিল মাছ ধরা। এবং তারা ব্রিটেনের উত্তরে নর্থ সিএর তীর ঘেসে স্যাটেল হয় ।

হয় ৮ম শতাব্দী তে জার্মান থেকে এংলোসেক্সন (Anglo-Sexon ) রা আসে । তাহলে বলা যায় “ব্রিটিশ ” বলে কোন আলাদা জাত নাই । বিভিন্ন স্থান থেকে আসা মানুষের মিলন হল ব্রিটিশ ।

তথ্য সূত্রঃ

What do we know about Prehistoric Britain ,BBC Bite size

Prehistoric Britain,Wiley Blackwell Studies in Global

First Britons, Natural History Museum

Prehistoric Britain British Museum

The Atlantic celts ,Jame Simon

ছবিঃ উইকিপেডিয়া
