# জানা-অজানা কিছু প্রশ্ন

- Author: [নীহারিকা](https://sonelablog.com/author/niharika/)
- Published: 2017-03-08T17:05:32+00:00
- Updated: 2017-03-08T17:05:32+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%85%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%a8/

---

পৃথিবীতে বাঁচতে হলে সব জানতে হবে এমন কোন কথা নেই। অনেকেই আছে দিব্যি কিছু না জেনে। তবে ভালোভাবে বাঁচতে হলে নাকি বেশি কিছু জানা চাই? ঠিক তাও না। তবে কি জানবো না? তা কেন? সুযোগ যদি থাকে তবে কেন জানবো না? আচ্ছা বাবা, ঠিক আছে। বক বক থামিয়ে কিছু না জানা প্রশ্ন করতে চাই ব্লগ কর্তৃপক্ষকে এবং ব্লগ বন্ধুদের। আসলে ব্লগ সম্পর্কে আমার জ্ঞ্যান খুবই খুবই কম। তাই সবাইকে অনুরোধ যিনি যে প্রশ্নের উত্তর দেবেন তিনি সেই প্রশ্নের নম্বরটা লিখে উত্তর দেয়া শুরু করলে আমার জন্য বুঝতে সুবিধে হবে। আচ্ছা, তাহলে শুরু করি:

১। এই যে সোনেলা ব্লগে লিখি, এর জায়গা কি ফ্রি নাকি কিনতে হয়?

২। যদি ফ্রি হয় তাহলে কোন প্রশ্ন নেই, আর যদি কিনতে হয় তাহলে একমাস চালাতে কত টাকা খরচ হয়?

৩। ব্লগে কি যত বড় ইচ্ছে তত বড় লেখা দেয়া যায়?

৪। ব্লগে কি বেশি কমেন্ট করলে বেশি জায়গা খরচ হয়?

৫। ব্লগ স্পেস কিনতে হলে কি ছোট লেখাকে ব্লগ কর্তৃপক্ষ বেশি পছন্দ করবেন যাতে যে জায়গায় আরো বেশি লেখা প্রকাশ করা যেয়?

৬। বোল্ড বা কালার চেঞ্জ করে লিখলে বা ফন্ট বড়/ছোট করলে কি স্পেসের জায়গার উপর এফেক্ট পড়ে?

৭। ছবি যদি নির্দিষ্ট মাপের থেকে বড় হয় তাহলে কি বেশি জায়গা দখল করে যা অন্যের লেখার স্পেস কমিয়ে দেয়?

আপাতত উপরের প্রশ্নগুলো মাথায় ঘুরছে। সঠিক উত্তর পেলে ঘুরা থামতে পারে। 🙂

 

---

Comments: 39 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%85%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%a8/#comments
