# জানালার এপাশে নিঃসঙ্গ ঈদ

- Author: [তৌহিদুল ইসলাম](https://sonelablog.com/author/touhidislam/)
- Published: 2019-06-05T15:23:38+00:00
- Updated: 2019-06-05T18:46:34+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%88%e0%a6%a6/

---

বদ্ধঘরের কোণে আষ্টেপৃষ্ঠে খাটের উপর  
এলোমেলো চাদরে বসে থাকা তার-  
একাকী আনমনে।  
স্মৃতিময় আলুথালু আবেগ দিয়ে বানানো নীল ঘুড়িটা  
মেঝেতে করছে নাচানাচি;  
একবার এদিকে আরেকবার ওদিকে।

কানে বাজে বাতাসের অবিরাম শোঁ শোঁ শব্দ;  
মনে করিয়ে দেয়-  
ক্ষণিক বিচরণতার মুমূর্ষ আহাজারী।  
পলকহীন চোখে শুন্যতার নীল আকাশ,  
খোলা জানালার পাশে এসে বসেছে বিরহী কাঁক।

দু’জনায় কথোপকথনে দোদুল্যমান একগুচ্ছ মধুমালতী;  
ভালোবাসার নিবিড় আলিঙ্গনে-  
ইচ্ছেরা খেলাকরে প্রজাপতির নীল ডানায়।  
উন্নাসিকতায় মত্ত মাতাল পথিক,  
আজ মোহাচ্ছন্ন বাসি চন্দনের ঘ্রাণে ।

ঐ যে দূরের মাঠে আনমনে হেঁটেবেড়ানো মনোহারিণী;  
কি গ্রীষ্ম, কি বর্ষায়…  
অনিয়মের বেড়াজালে নিজেকে করেছে আবদ্ধ।  
পার্থক্য শুধু ক’খানা মরচেধরা শিক;  
আড়চোখে খেলাকরে কত অধরা স্বপ্নের ফানুস।

ছুঁয়ে দেবে কি হাতখানি হে বিরহী?  
বড্ড একা লাগে আজ;  
ছুটি কাটানো সাম্পানওয়ালাকে দিও নিমন্ত্রণ।  
তাকে বোলো- বন্দি আছি আমিও নিয়মহীনতায়,  
একটিবার যেন এসে করে কৃতার্থ।

জানালার এপাশে ম্রিয়মাণ তরুণ,  
চেয়ে থাকে চাতক পাখির মতন।  
হাঁটুর ভাঁজে চোখ বেয়ে গড়িয়ে পড়া নোনা জল-  
শুকিয়ে চটচট করে।  
হয়তো আসবে, হয়তো আসবেনা…।

অঘুমে অনিদ্রায়, নিঃশ্চুপ নিস্তব্ধতা করে তোলে তন্দ্রাচ্ছন্ন।  
অনিশ্চয়তার আবডালে প্রষ্ফুটিত ভোরের আলো;  
মনে করিয়ে দেয়- “আজ ঈদ”।  
মৃদু লয়ে কানে অবিরাম বেজে চলেছে ঘড়ির কাঁটা- টিক টিক টিক…

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%88%e0%a6%a6/#comments
