# জানার আছে অনেক কিছু

Author: ইঞ্জা
Published: 2020-08-10
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%87%e0%a6%95-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81/

জীবনে অনেক কিছুই আমাদের এমন ভাবে জড়িত যে তার সম্পর্কে যেন আমরা সব কিছুই জানি, সত্যি কি আমরা সব কিছুই জানি?

আজ দুইটা বিষয় নিয়ে আপনাদেরকে চমকপ্রদ কিছু ইনফরমেশন দেবো যা হয়তো এই প্রথম জানবেন।  

তাহলে চলুন জানা যাক। 

***কান্নাঃ***   

১. টাকা কান্না থামাতে পারে না।  

২. সব ভাষার কান্না এক নয়।

৩. ধনী দেশের ধনী মেয়েরা গরীব দেশের মেয়েদের চেয়ে বেশি কাঁদে।

৪. শিশুরা গড়ে প্রতিদিন মোট ১ থেকে ৩ ঘন্টা কাঁদে।

৫. কুমির কিন্তু সত্যি কাঁদে, কুমির খাবার সময় কাঁদে।

৬. কান্না একটা স্বাস্থ্যকর ব্যাপার, চোখ পরিস্কার করে, চাপ থেকে মুক্তি মেলে এবং কান্নার পর ভালো বোধ হয়।

৭. একজন নারী বছরে গড়ে ৩০ থেকে ৬৪ বার কাঁদে আর পুরুষ কাঁদে বছরে গড়ে ৬ বার।

৮. সাধারণত: মানুষ যখন ব্যথায় কাঁদে কান্নার প্রথম ফোটা আসে বাম চোখ থেকে আর সুখের কান্নার প্রথম ফোটা ডান চোখ থেকে।

হতাশার কান্না এক সাথে দুই চোখ থেকে।

৯. চোখের ভেতরে একটা খুব ছোট্ট ছিদ্র আছে বলে কান্নার জল নাক দিয়েও প্রবাহিত হয়।

১০. পেঁয়াজ কাটার সময় কান্না ঠেকাতে চুইংগাম খুব কার্যকরী।

১১. মানুষ সাধারণত: দিনের চেয়ে রাতে বেশি কাঁদে,  রাতের নির্ঘুম আবেগকে অনিয়ন্ত্রিত করে।

***আসুন বিস্কুট নিয়ে কিছু জানিঃ***

১প. বিস্কুট (Biscuit) মানে জানেন ?   

মানে হলো দুই বার রান্না করা হয়েছে আর আরেক বিস্কুট (Biscwit) মানে হলো হ্যান্ডস অফ মাই ফক্স।

২. অক্সফোর্ড ডিক্সনারিতে বিস্কুটের আদি বানান (Bisket)

৩. ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের ড. লেন ফিশার প্রথম জানালেন যে একটা বিস্কুটকে সবচেয়ে ভালো করে তরল পদার্থে চুবানো যায় আনুভূমিকভাবে ( Horizontally)

৪. বৃটেনের রানি তার দিন শুরু করেন এক কাপ চা দিয়ে সাথে এক প্লেট বিস্কুট দিয়ে, তবে বিস্কুটগুলো তার প্রিয় কুকুরদের জন্য।

৫. তোমার বিস্কুটের টিনের ভিতরে যদি এক স্লাইস ব্রেড রেখে দাও তাহলে বিস্কুটগুলো মুচমুচে থাকবে।

৬. ধারণা করা হয় বিস্কুটের আদি রেসিপি একজন রোমান বাবুর্চির যার নাম এপিসিউস।

৭. চা বা কফিতে বিস্কুট চুবিয়ে খেলে চা/কফির ফ্লেভার দশগুন বেড়ে যায়।

৮. আমেরিকান বিস্কুটের সাথে বৃটিশ বিস্কুটের অনেক পার্থক্য আছে।

৯. এক পরিসংখ্যানে দেখা গেছে যে ৮৩% লোক এক কাপ চা ও বিস্কুট খেয়ে প্রেমিক/প্রেমিকার সাথে ডেট করতে পছন্দ করে।

১০. একই পরিসংখ্যানে দেখা গেছে ৯% লোক বিস্কুটের টিন তাদের মোজার ড্রয়ারে লুকিয়ে রাখে।

১১. ২৯শে মে হলো আন্তর্জাতিক বিস্কুট দিবস।

১২. ১৯৪০ সালে হলিউডে দ্যা বিস্কুট ইটার নামে একটা সিনেমা বানানো হয়েছিল, ছবিটা সুপারহিট হয়েছিল।

১৩. ২০০৯ সালে প্রায় ৫০০ লোক বিস্কুট খেতে গিয়ে দাঁত ভেঙ্গেছিল।

কি বিষয় গুলো কি আগে থেকেই জানতেন?  

বেশ মজার না? 😊

**সূত্রঃ গুগল এবং ফেইসবুক।**  

**ছবিঃ গুগল**
