# জাতীয় লজ্জা !

- Author: [সুপায়ন বড়ুয়া](https://sonelablog.com/author/supayan-barua/)
- Published: 2020-01-08T13:00:09+00:00
- Updated: 2020-01-08T13:00:09+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%b2%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be/

---

পথে ঘাটে আজ ওৎ পেতে থাকে  
মানুষ রূপী পশুর বেশ।  
জাগো মানুষ , জাগুক দেশ  
গর্জে উঠুক বাংলাদেশ।

রাজধানী ও আজ নিরাপদ নয়  
এ লজ্জা যায় কোথায় ?  
কেউ কি আছেন নেবেন দায়  
ধর্ষক নগরীর এই বাংলায়।

বোনটা আমার সহজ সরল  
তার ছিলনা ভয়ের লেশ  
তাগিদ ছিল মাথা তোলবার  
বিশ্বাস ছিল অটুট বেশ।

বোনটি আমার কাতরিয়ে মরে  
পাশবিকতার উল্লাসে  
বিবেক আমার দংশিত হয়  
বিশ্বাস হারা সর্বনাশে।

ঢাকার বুকে ব্যস্ত সড়ক  
কান কাটা যায় লজ্জায়।  
বোনটি আমার ধর্ষিত হয়  
পাক দোষরের হিংস্রতায়।

জাগো মানুষ, জাগাও বিবেক  
রুখে দাঁড়াও জনতা।  
ছাত্র সমাজ জাগছে আজ  
গড়ে তোল একতা।

চারিদিকে শোর উঠেছে  
ধর্ষকারীর বিচার চাই।  
আকাশ বাতাস ভারী হয়  
সমাপ্তিদের শেষ চাই।

ঢাকা ৭.১.২০  
ছবি নেটথেকে

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%b2%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be/#comments
