# জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কী করবেন

Author: শামিম আহমেদ
Published: 2020-01-13
Category: অন্যান্য
URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%9f%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%97/

#### অনেকেই দুর্ঘটনা বা অসচেতনতার দরুন জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড হারিয়ে ফেলেন। কিন্তু জানেন না কীভাবে আবার তা তুলতে হবে। এনিয়ে অনেকে দুশ্চিন্তা করেন।

#### আসুন এবার জেনে নেয়া যাক, কীভাবে আপনি হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড তুলবেন।

[![lost-my-nid-card-bd](https://1.bp.blogspot.com/-_zl-Y_W-gAE/XhxDeXQUMGI/AAAAAAAAAbQ/eOfH8NE6zZ8UUC9REpqWz0hkt4OCH28cgCLcBGAsYHQ/s1600/Lost%2Bmy%2Bnid%2Bcard%2Bbd.jpg "Lost my nid card bd")](https://1.bp.blogspot.com/-_zl-Y_W-gAE/XhxDeXQUMGI/AAAAAAAAAbQ/eOfH8NE6zZ8UUC9REpqWz0hkt4OCH28cgCLcBGAsYHQ/s1600/Lost%2Bmy%2Bnid%2Bcard%2Bbd.jpg)

Lost my nid card bd

### ১. যারা কাগজে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন:

#### • যারা কাগজে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে।

#### • তারপর সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ট্রেজারি চালানের মাধ্যমে নির্ধারিত ফি (জরুরি ফি ভ্যাটসহ ৩৪৫ টাকা) জমা দিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের কাছে জিডির কপি ও টাকার রশিদ জমা দিতে হবে।

#### • তারপর [স্মার্টকার্ড বা জাতীয় পরিচয়পত্র](https://24banglatech.blogspot.com/2019/09/download-nid-online.html) সংগ্রহ করতে হবে।

### ২. নিবন্ধন স্লিপ হারিয়ে যাওয়ার ক্ষেত্রে:

#### যাদের ভোটার নিবন্ধনের সময় প্রদান করা নিবন্ধন স্লিপ হারিয়ে গেছে, তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি রেজিস্ট্রারে ভোটারের নাম, পরিচয়পত্র নম্বর ও ভোটারের স্বাক্ষর নিয়ে স্মার্টকার্ড দেয়া হয়। এক্ষেত্রে কোনো জিডি করতে হবে না।

### ৩. জাতীয় পরিচয়পত্র পাননি কিন্তু স্লিপ আছে:

#### যেসব ব্যক্তি জাতীয় পরিচয়পত্র পাননি কিন্তু নিবন্ধন স্লিপ আছে। তাদের মূল নিবন্ধন স্লিপসহ স্মার্টকার্ড বিতরণের নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।

সূত্র: [https://24banglatech.blogspot.com/2020/01/lost-my-nid-card-bd.html](https://24banglatech.blogspot.com/2020/01/lost-my-nid-card-bd.html)
