# রক্তঋণ শোধের সময়,আমরা আছি অপেক্ষায়

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2013-09-16T19:17:59+00:00
- Updated: 2013-09-16T19:50:18+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [মুক্তিযুদ্ধ](https://sonelablog.com/category/freedom-war/), [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- Tags: কাদের মোল্লা, ত্রিশ লক্ষ শহীদ, যুদ্ধাপরাধীদের বিচার, রাজাকার
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%82%e0%a6%96%e0%a6%be/

---

রাত পোহালেই দিন , মেঘ না থাকলে উঠবে সোনালী সূর্য । আজকের সূর্যটা ভিন্ন হতে পারে। হতে পারে একটি আলাদা সূর্য , যে সূর্যের অপেক্ষায় ছিল বাঙ্গালী এতগুলো বছর।  
সত্য কি পরাজিত হবে মিথ্যের কাছে ? সৃষ্টিকর্তা কি শুধু তাদের ? যারা মিথ্যেকে প্রতিষ্ঠিত করেছে সত্যের মত করে ?  
কে না জানে তারা কি করেছিল ১৯৭১ এ ? এই হত্যা ,খুন ,ধর্ষণের নায়কদের আল্লাহ্‌ বিচারের বাইরে রাখবেন ? আর লাখো সন্তান হাঁরা , স্বামী হাঁরা মা বাবা গনের আহাজারি তুচ্ছ হয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে ? ধর্ষিতা মা বোনদের কান্না এখনো ভেসে বেরায় এই বাংলার বাতাসে। হে আল্লাহ্‌ , বিশ্বাস উঠিও না তোমার উপর থেকে। আমরা বিশ্বাস রাখতে চাই তোমার উপর ।  
এই বিচার আমাদের রক্তের ঋণ শোধের বিচার ।

সব কিছুর উৎস হয়ে আছে এই রক্তঋন । আমরা যখন দেখি ১৯৭১ এর অপরাধের জন্য সাজাপ্রাপ্ত ৭০০+ খুনি , ধর্ষক , অগ্নি সংযগকারী , লুটেরা আমাদের পাশে হেটে বেড়ায় বী্রের মত, শহীদের রক্তে ভেজা এই বাংলার মাটিতে , আস্থাহীনতা এসে যায় বিচার ব্যবস্থার উপরে । আমরা যখন দেখি দুই লাখ মা বোনদের ধর্ষক এবং সহযোগী ২০০০+ মানুষ রুপী হায়েনা মুক্ত হয়ে আমাদেরই দেশের পতাকা উত্তোলন করে তখনো আমাদের অন্তর কেপে উঠে। আমরা ভাবতে শিখে যাই , এই দেশে খুন , ধর্ষণ এর বিচার হবেনা ।

শহীদের আত্মা গুলোকে শান্তি দাও আল্লাহ্‌ , নির্যাতিতা নারীদের অভিশাপ থেকে এই বাংলাকে রক্ষা করো ইয়া মাবুদ ।

আজ রাজাকার কাদের মোল্লার আপিলের রায় ।  
অপেক্ষায় আছি মিথ্যের বিরুদ্ধে সত্যের জয়ের।  
ফাঁসীর অপেক্ষা ।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%82%e0%a6%96%e0%a6%be/#comments
