# জাতিগত নিধন

Author: সোয়েবুর মোর্শেদ সোহেল
Published: 2017-09-05
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%97%e0%a6%a4-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%a8/

মিয়ানমারে রহিঙ্গা মুসলিমদের উপরে অমানুুুষিক ধর্ষন ও হত্যার মধ্য দিয়ে রহিঙ্গাদের জাতিগত ভাবে নিধন করতে চাইছে শান্তিতে নোবেল জয়ী সূচির সরকার। সেখানে মহিলাদের ধর্ষনের পর হত্যা করছে মিয়ানমারের সেনাবাহিনী, মায়ের কোল থেকে শিশুদের ছিনিয়ে নিয়ে নির্মম ভাবে হত্যা করছে মিয়ানমারের সেনাবাহিনী, বয়স্কদের যেখানে যে অবস্হায় পাবে সেখানেই হত্যা করছে মিয়ানমারের সেনাবাহিনী এবং বসতবাড়ীতে আগুন ও লুটপাট করছে।  
মিয়ানমার সরকার আন্তর্জাতিক চাপকে উপেক্ষা করে গনহত্যা চালিয়ে য়াচ্ছে। তাই মুসলিম দেশগুলির সংগঠন ওআইসি (OIC) এর উচিত মিয়ানমারের উপর বানিজ্যিক আবরোধ আরোপ করা এবং বাংলাদেশ সরকারের আবরোধের আরপের জন্য জোর কুটনৈতিক তৎপরতা চালানো উচিত।বানিজ্যিক আবরোধ আরোপ করতে পরলেই বর্বর রাষ্ট্র মিয়ানমার কুপকাত হবে। আজ ছোট রাষ্ট্র মালদ্বীপ মিয়ানমারের সাথে সমস্ত বানিজ্যিক সর্ম্পক ছিন্ন করেছে।
