# জাগ্রত বিপ্লব

- Author: [জয়](https://sonelablog.com/author/aabjoy/)
- Published: 2014-02-06T06:47:11+00:00
- Updated: 2014-02-06T06:47:11+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac/

---

**ফ্রেব্রুয়ারী ৫.,২০১৩ ।**  
ঠিক এক বছর আগের আজকের দিনটা ।  
এক গভীর হতাশা ও ক্রোধের আশ্চর্য সংমিশ্রণ ঘটেছিল যেদিনে.,বহুকাল পর যেদিন বাঙালি আরো একবার মাথা তুলে দাঁড়াবার সত্ সাহস দেখিয়ে প্রমাণ করেছিল যে.,সবকিছু শেষ হয়ে যায়নি.,সেটিই ছিল ৫ই ফেব্রুয়ারী ।  
হ্যাঁবোধক মানসিকতা নিয়ে লক্ষ্য করলেই এই একবছরে অজস্র সাফল্য খুঁজে পাওয়া যাবে গণজাগরণ মঞ্চের ।  
কিন্তু শাহবাগ আন্দোলনে হঠাৎ করে যোগদান করা তৎকালীন অনেকেই এখন একে বিতর্কিত বলে থাকে শুধুমাত্র কতিপয় মানুষের প্রতি তাদের অজানা ক্ষোভের কারণে ।  
কিন্তু তারা হয়তো দুঃখজনকভাবে ভুলে গেছেন যে.,**তারা কিছু সুনির্দিষ্ট দাবির পক্ষে এ আন্দোলন শুরু করেছিলেন**.,বিশেষ কোন মানুষের স্বার্থ বা তার পক্ষে নয় ।  
যাই হোক.,শুরুর দিন দুর্ভাগ্যবশত উপস্থিত থাকতে ব্যর্থ হয়েছিলাম এ পুণ্যস্থানে ।  
কিন্তু বর্ষপূর্তির এদিনে লাখো মানুষের এ সমাবেশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি ।  
ক্ষণে ক্ষণে ফিরে যাচ্ছি সেই আগুনঝরা দিনগুলোতে ।  
তবে এই লাখো প্রাণের বন্যা এটাই সুস্পষ্ট করে যে.,আগুন এখনো বিন্দুমাত্র নেভেনি.,বরং দাউ দাউ করে জ্বলছে ।  
**জয় হোক কোটি জনতার ।**  
**জ….য় বাংলা ।।**

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac/#comments
