# জাগো- ২ ( অধিকার নয় কর্তৃত্ব চাই)

- Author: [অনন্য অর্ণব](https://sonelablog.com/author/ananno-arnob/)
- Published: 2019-11-11T11:08:20+00:00
- Updated: 2019-11-11T11:08:20+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%97%e0%a7%8b-%e0%a7%a8-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d/

---

 

আমি ডিজিটাল হতে চাইনা  
আমি চাই ভাত ও বস্ত্রের যোগান  
সুশিক্ষা , চিকিৎসা আর  
সুনিশ্চিত রাত্রি যাপনের নিশ্চয়তা।

তোমরা প্রযুক্তির কথা বলো, তাই না ?  
উন্নত জীবন আর নিরবচ্ছিন্ন বিলাসিতা ?  
আলিশান বাড়ি লাক্সারী গাড়ী,  
হাতের মুঠোয় বিশ্ব আরো কত কি ?

এই…ই, একবার ভেবেছ কি তোমরা ?  
উৎপাদন বন্ধ থাকলে –  
প্রক্রিয়াজাত ও বন্ধ হয়ে যায়,  
আর পরজীবী যত বলিষ্ঠই হোক  
একদিন তাকে উপড়ে ফেলে দেবেই।

যে দেশে দারিদ্রের কষাঘাতে জর্জরিত- মানবতা,  
নিত্য ক্ষুদার জ্বালায় হাহাকার রটে,  
নেই ন্যূনতম শ্রমবাজার ন্যায্য মজুরি  
তোমরা কি সে দেশের কথা বলছো ?

আহা ডিজিটাল ! সে মুষ্টিমেয় মানুষের…  
নিরন্তর প্রভাব বিস্তারের প্রক্রিয়া,  
আমি ষোল কোটি বাঙালির কথা বলছি,  
যারা সুবিধাবঞ্চিত আর হতভাগ্য।

আমরা বাঙ্গালীই থাকতে চাই,  
আমাদের জীবনযাত্রা ত্বরান্বিত হোক –  
আমাদের মতো করে-  
সাম্রাজ্যবাদের অনুকরণে নয়,  
জাগো বাঙালী,এই হোক আমাদের অঙ্গীকার।

© অনন্য অর্ণব  
উত্তরা ঢাকা

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%97%e0%a7%8b-%e0%a7%a8-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d/#comments
