# জাগো – ১ (রুখে দাঁড়াও শোষণের বিরুদ্ধে)

- Author: [অনন্য অর্ণব](https://sonelablog.com/author/ananno-arnob/)
- Published: 2019-11-06T06:14:20+00:00
- Updated: 2019-11-06T06:14:20+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%97%e0%a7%8b-%e0%a7%a7-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%96%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%93-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%87/

---

 

ওরা কিসের পরিবর্তন চায় ?  
ডান হাতে পায়রা আর –  
বাম হাতে পিস্তল নিয়ে,  
পাশ্চাত্যের নগ্ন সভ্যতার উত্তাল বিচরণ,  
যাদের নিত্য চলার পথে পাথেয়,  
যারা বুঝেনা সংস্কৃতি কাকে বলে ?  
উৎকট দুর্গন্ধময় চরিত্রই যাদের সম্বল।

ওরা কেমন বাংলাদেশ চায় ?  
যেখানে সম্পদের সুষম বন্টন নেই,  
উঁচু-নিচু আকাশ- পাতাল বিভেদ,  
কেউ গাড়ি চড়বে কেউ তাতে চাপা পড়বে,  
একেই কি বলে সভ্যতার পরিবর্তন ?

ওরা কারা..?

বাঙালি একবার ভেবে দেখ  
ওরা ইংরেজী শুয়োরের বংশধর,  
ওরা নীলকরের বাচ্চা, সাম্রাজ্যবাদের দালাল।

জাগো…জেগে উঠে ওদের প্রতিহত কর,  
জাগো যত ঘুমন্ত নিপীড়িতের দল,  
নিজের মধ্যে গড়ে তোল ষোল কোটি  
বিপ্লবের বিভীষিকাময় অগ্নি দূর্গ।

> চোখের জলে নয়, ওদের ডুবিয়ে মারো-
>  ওদেরই তাজা রক্তের বন্যায়,
>  আমার এই প্রিয় মাতৃভূমি থেকে
>  সমূলে উৎপাটন কর
>  সাম্রাজ্যবাদের ভয়ানক বীজতলা,
>  আঁকড়ে ধরো বাংলার নিজস্ব সংস্কৃতি
>  আর নিশ্চিত কর নিরাপদ জীবন যাপন।

© অনন্য অর্ণব  
উত্তরা ঢাকা

---

Comments: 29 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%97%e0%a7%8b-%e0%a7%a7-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%96%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%93-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%87/#comments
