# জল

- Author: [এস.জেড বাবু](https://sonelablog.com/author/s-z-babu/)
- Published: 2019-10-31T06:29:04+00:00
- Updated: 2019-10-31T06:29:04+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b2-3/

---

সামনে খেলে এক সমুদ্র জল  
আর সৈকতে তৃষ্ণার্ত !  
ঢেউয়ের বুকে ভাসমান নাবিক  
ক্লান্ত, পরিশ্রান্ত, আর পিপাসার্ত ।

মরুদ্যানে লুটিয়ে মুসাফির  
দুই ঢোক জলের তৃষ্ণায়,  
ডুবে মরে কেউ সাগর জলে  
ক’ফোটা বর্ষনের অপেক্ষায় ।

চামড়ার থলে বাতাসে উড়ে  
ফুড়াইলে অমৃত জীবনের,  
সাহারায় দিকভ্রান্ত পথিক  
অপেক্ষায় ক’ফোটা বর্ষনের ॥

–  
৩০/১০/২০১৯  
ছবি- নেট

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b2-3/#comments
