# জল

Author: পাগলা জাঈদ
Published: 2014-11-01
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b2-2/

তুমি অঢেল জোছনার চাঁদ,  
সৃষ্টি’র বাঁক ছুঁয়ে ছুঁয়ে,  
ছুঁয়ে যাও মোহনার রঙ।

আমি মহাপ্রলয়ের আঁকা ছবি-  
প্রজ্জ্বলিত পুরোহিত- গনগনে রবি।

আমি আজ কৃষ্ণ সয়ং।
