# জল-বৃষ্টির শরৎ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-08-20T10:02:54+00:00
- Updated: 2021-08-20T10:02:54+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b2-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8e/

---

 

প্রত্ন-খননে খুঁজে পাই অসংখ্য আনন্দ-শব্দ, বিষাদের মোড়কে,  
কিছু স্বপ্ন-পোড়া-ছাই, সহমরণ ও;

আকাশ যেদিন পোয়াতি হলো, নীলাকাশ স্বেচ্ছা-নির্বাসনে  
যাবে বলে চোখ ভরে কাঁদতে লেগে গেল, এক চূড়ান্ত  
অবিশ্বস্ততা, মেনে নেয়া যাচ্ছে না; নির্ঘাত পরীদের কারসাজি;

দীর্ঘ-চুলের সিঁথি বেয়ে সকাল বৃষ্টি নেমে এলো শরৎ নৈকট্যে,  
দূরত্বের ফিতে ফেলে রেখে, কুচি কুচি করা সৌহার্দ্যের উষ্ণতা নিয়ে;

বিশ্বাস খুইয়ে পরকীয়া শেষে, মেঘ-আড়ালের বিপরীতে  
ছেনাল-পনার হু হু করে দোল খাওয়া কাশবন মন্দ লাগে না,  
স্যাঁত স্যাঁতে প্ররোচনায় সিঁড়িতে সিঁড়িতে চুনকামের হাসি,  
ছুটে চলা নিষ্পাপ নৌকার পুলক বিস্ময়ে জড়িয়ে থাকে,  
গুঁড়ি গুঁড়ি জল-বৃষ্টির শরৎ সরোবর।

ছবি নেটের।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b2-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8e/#comments
