# জল-চোখের চারাটি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-05-15T00:32:15+00:00
- Updated: 2017-05-15T00:32:15+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b2-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf/

---

শিকড়-শুদ্ধ এই মাত্র যে চারাগাছটি ছিট্‌কে গেল,  
কিছু ফুল সেখানে ছিল, ছিল মৌমাছিদের আনাগোনা,  
কিছু ফলের কথাও ভাবনায় এলো,  
মালী, উত্তপ্ত-ক্রোধ-বাষ্প ছাড়াই কাজ করে যাচ্ছে  
নিয়ম মেনে,  
এ-বাগানে কোন বুনো-কবিতার-জায়গা!!  
হতেই পারে-না, নির্যাস নিংড়ে;

চারাটি কোন রক্ত-অভিশাপ দেয়-না, জীবন্ত পুড়িয়ে মারা  
বা পাথর নিক্ষেপের কথাও ভাবনায় আনে-না।  
এ-রক্তাক্ত ব্যভিচারের ঘাত-প্রতিঘাত বুকে বয়ে  
সমাধি-ফলকে দাঁড়ায়, কাছ-ঘেঁষে, নত-মুখে,  
জল-চোখে;

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b2-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf/#comments
