# জলোচ্ছ্বাসের পূর্ণিমা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-12-27T09:29:29+00:00
- Updated: 2019-12-27T14:15:33+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be/

---

 

পিছু নেয়া একাকীত্ব আটকে ফেলেছে আমাকে  
পরিবর্তনহীনতায়, টিকে যাচ্ছে প্রতিটি দিন/রাত্রি,  
দীর্ঘ অবিচ্ছিন্ন শৃঙ্খলায়;  
নৈমিত্তিক স্ফুরণের দ্বন্দ্ব-সংঘাতের বর্ণিল আন্তরিক  
আবেগের রূপময়তায়।

হে অন্ধ একাকীত্ব,  
চোখ ম্যালো, চোখ তোলো,  
প্রকৃতির পরতে পরতে আজ রঙের আভাস,  
অপস্রিয়মাণতায় কালো মেশানো আলো;  
পুড়ে পুড়ে ছাই হতে থাকা ভালবাসার নানান রং/ঢং  
স্বপ্ন পূরণের হাত ধরে উল্লাসে নিজেকে লুকিয়েছে,  
মসৃণ-তৃষ্ণার জলজ উপকূলে;

চলো এবার,  
জোয়ার-পূর্ণিমার-বানে হারাই দু’জনে!  
গোপন-সুবাসের স্বেদ-বিন্দুতে।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be/#comments
