# জলের শব্দেরা… পানকৌড়ির জন্য

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2014-07-15T21:03:48+00:00
- Updated: 2014-07-15T21:05:14+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%8c%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8/

---

![](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpa1/t1.0-9/10334439_307704612721089_684957373967105302_n.jpg)

কবিতার শব্দেরা ভিজে যায় টুপটাপ উদাসীনতায়  
কবিতার শব্দেরা ভেসে যায় বিরুদ্ধ বাতাসে,  
শব্দেরা অভিমানের বিষে নীল, এ কেমন অভিমান ?

আমার এ কেমন ভয় এ কেমন হাহাকার  
বুকের গভীরে খামছে থাকা যুক্তিবিহীন সংশয়?  
অথচ নিশ্চুপ কুয়াশার জল জমে জমে  
টুপাটাপ ঝরছে অভিমানী জল,ভালোবাসার আলো মেখে,  
এতো জল ঝরে তবু পরাণ ভেজে না কেন?  
তৃষা মেটেনা কেনো দুকূল ছাপানো এতোখানি ভালোবাসা দেখে ?

উৎসর্গ আমার[পানকৌড়িকে ](http://sonelablog.com/archives/author/crkctg)

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%8c%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8/#comments
