# জলের গান

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2015-11-13T18:19:47+00:00
- Updated: 2015-11-17T03:10:45+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8/

---

কোনো কোনো দিন মিশে যায় রাতের সাথে  
কোনো কোনো রাত একাকার হয়ে যায় দিনের সাথে  
সময়ের সন্ধিক্ষণে আলাদা থাকে একমাত্র ভোর  
মুগ্ধতায় বলীয়ান হয়ে অথবা মুগ্ধতায় দীনতায়।

ম্যানিলার রাত  
[!\[11219579_733582556746825_1567403016116654647_n\](http://sonelablog.com/wp-content/uploads/2015/11/11219579_733582556746825_1567403016116654647_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/11/11219579_733582556746825_1567403016116654647_n.jpg)  
বিলাস বহুল হোটেলের কক্ষ নং ১৪০৯ এর বারান্দায় বসে আছে এক অ-বিলাসি  
ঘোলাটে চোখ দেখে কালো পথে জটলা  
সরীসৃপ আকৃতিতে হাত পা ছড়িয়ে পরে আছে মানুষের অবয়বে একজন  
লাল রক্ত দূর হতে কালোই দেখায়  
ঘিরে আছে উৎসুক বেশ কয়েকজোড়া চোখ  
আহা কিভাবে পরে গেলো সে হোটেলের সুউচ্চ কোন তলা থেকে? আহারে মানুষ কিভাবে মরে থাকে  
চোখ গুলো জানে না এতো মানুষ নয়, মানুষের মুখোশে অন্য কোন জীব  
টাকিলার দেহের অর্ধেক স্বচ্ছ জল তখন জলে মিসে যাওয়ায় জলে নাচন।

অথচ ম্যানিলার দিনটি এমন ছিলনা  
[!\[12241265_733582610080153_740020533187675847_n\](http://sonelablog.com/wp-content/uploads/2015/11/12241265_733582610080153_740020533187675847_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/11/12241265_733582610080153_740020533187675847_n.jpg)  
স্বাভাবিক আনন্দময় দিনে  ছিল মুগ্ধতা সব কিছুতে  
প্রতিটি নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসে ছিলো আনন্দের শিহরণ  
জলের মুগ্ধতা মুগ্ধতার জল একাকার  
এক অস্তিত্বে বিলীন।  
টাকিলার কথা ভাবেইনি সে তখন।

রাত্রি শেষের  ভোর এভাবেই আসে  
[!\[11218179_733582630080151_245362695678451241_n\](http://sonelablog.com/wp-content/uploads/2015/11/11218179_733582630080151_245362695678451241_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/11/11218179_733582630080151_245362695678451241_n.jpg)  
রাতের ঝলমলে আলোর অন্ধকারে ডুবে যাওয়া মনে হঠাৎ ভোরের হাতছানি  
কী এক শক্তিতে বলীয়ান  
ভিতর হতে মুগ্ধতার অভয় বানী জল আমি আছি আমি আছি  
হিম শীতল মৃত্যু উপত্যকায় জলের স্রোত  
জলে ভিজে যায় সব শুদ্ধ হয় মুগ্ধতায় সমর্পণে  
টাকিলার জল হীন শুষ্ক দেহ দেখে তাচ্ছিল্যের হাসি।

অতঃপর  
[!\[IMG_1369 \\[640x480\\]\](http://sonelablog.com/wp-content/uploads/2015/11/IMG_1369-640x480.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/11/IMG_1369-640x480.jpg)  
মুগ্ধতা ঝরে পরে জলের বুকে  
ডায়মন্ড সৌন্দর্যে চোখ ধাঁধানো মিলন  
জলের কি সাধ্য একাকী এমন উজ্জ্বলতা ধারনে।

যাতে শতভাগ সমর্পিত আমি  
[মুগ্ধতা তোমার জন্য জলের গান ](http://www.mediafire.com/watch/f1u56buyjos710j/Love_Song.mp4)

ম্যানিলা  
৮ নভেম্বর ২০১৫

---

Comments: 43 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8/#comments
