# জলপাই বনের বৃষ্টি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-06-20T03:43:30+00:00
- Updated: 2021-06-20T03:43:30+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/

---

 

গোচরে অগোচরে থাকা অজস্র/সহস্র শব্দেরা  
কখন যে ইনিয়ে বিনিয়ে ইচ্ছেয় অনিচ্ছেয়  
পেরিয়ে যাবে মায়া-কুড়ানো লক্ষণ রেখা  
আত্মঘাতী হতে হতে; যাক-না;

তবুও এক পশলা ছিপছিপে নিবিড় নীরব বৃষ্টি,  
এক ফালি কাঁচা-রোদের পিঠে চড়ে,  
ফুঁ-দিয়ে ফোলানো সারল্য পার্বণের মত এক অলৌকিক  
বিকেলে আয়ু রেখার সংকেত মেপে মেপে,  
অভ্যস্ত হয়ে যাওয়া গাঢ় নির্জনতা রঙের কারুকাজে  
মন্দ কী!!

বৃষ্টি-কবিতার উচ্ছল শরীর-রেখায়, অক্ষর বৃত্ত/মাত্রা বৃত্ত  
মেলেনি বলে কপালের ভাঁজ গুণে গুণে পোষা অসুখ  
কখন যে মিশে গেছে বৃষ্টির উচু-নিচু চিহ্ন-রেখায়  
কে জানে!!

নীরবতার বিষ-রসটুকু এক মোক্ষম চুমুকে শুষে নেবে  
তেমন বৃষ্টির জন্য সোনামুখ করে,  
সেই কবে থেকে দাঁড়িয়ে আছি, মেঘের আঁচলে ঢেকে/লুকিয়ে  
রাখা আস্ত এলাচ বিচির সুগন্ধ-সুখের ভাগ নেব বলে,  
এসো বৃষ্টি, এবারে একবার এখনের জলপাই-সুঘ্রাণ-বনে  
লুকনো ভাব নিয়ে, এসেছিলে যেমন নৈমিত্তিকের ফি-বছর!!

[গান](https://www.youtube.com/watch?v=mUowWUCNJtU) ও ছবি নেটের।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/#comments
