# আয়রনের ঘাটতি পুরনের জন্য জলপাই

- Author: [সোনিয়া হক](https://sonelablog.com/author/sonali/)
- Published: 2014-11-09T08:51:53+00:00
- Updated: 2014-11-09T08:53:05+00:00
- Category: [চিকিৎসা](https://sonelablog.com/category/misc/treatment/), [পরিবেশ](https://sonelablog.com/category/misc/environment/)
- Tags: আয়রনের ভালো উৎস জলপাই
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%83%e0%a6%86%e0%a7%9f%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%be%e0%a6%9f%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/11/images123-500x281.jpg)](http://sonelablog.com/archives/23430/images123)  
বাজারে পাওয়া যাচ্ছে জলপাই। এ ঋতুতে অনেকেই জলপাই খেতে ভালোবাসেন। আবার বাড়ির গৃহিণীরা তো এ সময়টাতে জলপাইয়ের আচার বানাতে ব্যস্ত হয়ে পড়েন। যে ভাবেই জলপাই খান না কেন, এ জলপাই কিন্তু শরীরের জন্য বেশ উপকারী।

জলপাইযের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে অাঁশ। এ অাঁশ নিয়মিত খাবার হজমে সাহায্য করে।  
আর পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, কোলনের ক্যান্সারের ঝুঁকি কমায় জলপাই।  
জলপাইয়ে আছে ভিটামিন সি ও ভিটামিন এ, যা ত্বক, চুল, দাঁতের উজ্জ্বলতা ও পুষ্টি জোগায়।  
সংক্রামক ও ছোঁয়াচে রোগগুলোকে রাখে অনেক দূরে।  
এ ছাড়া জীবাণুর আক্রমণ, চোখ ওঠা, চোখের পাতায় লালচে ফোঁড়া এ সমস্যাগুলোর বিরুদ্ধে কাজ করে।  
জলপাই বিশেষ করে কালো জলপাই আয়রনের ভালো উৎস। আয়রন আমাদের দেহে রক্ত চলাচল করাতে সহায়তা করে, তাই জলপাইকে প্রাকৃতিক আয়রনও বলা হয়।  
আমাদের হৃৎপিন্ডের র রক্তনালিতে চর্বি জমে, এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড় যায়; কিন্তু জলপাইয়ের অ্যান্টি অক্সিডেন্ট হার্টে চর্বি জমতে বাধা দেয় ও হার্ট অ্যাটাক থেকে নিরাপদ রাখে। জলপাইয়ের মোনো-স্যাচুরেটেড ফ্যাট দেহের ভেতরের ফ্যাট সেলকে ভাঙতে সাহায্য করে এবং দেহের ওজন কমাতে সাহায্য করে।

এক জলপাইয়ে যখন রয়েছে এতসব স্বাস্থ্যগুণ, তবে এ ঋতুতে কেন জলপাই খাবেন না। তাই আজ থেকেই প্রতিদিনের খাদ্য তালিকায় জলপাই রাখুন।

[*লেখাটি আলোকিত বাংলাদেশ পত্রিকার এই লিংক থেকে নেয়া হয়েছে।*](http://www.alokitobangladesh.com/sustho-thakun/2014/11/08/105800)

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%83%e0%a6%86%e0%a7%9f%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%be%e0%a6%9f%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa/#comments
