# জলপাইয়ের টক আচার

Author: সোনিয়া হক
Published: 2014-11-10
Category: অন্যান্য
Tags: জলপাইয়ের টক আচার
URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%95-%e0%a6%86%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0/

[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/11/354.jpg)](/archives/23508/attachment/354)

**উপকরণঃ**  
১। জলপাই ১ কেজি  
২। সরিষাবাটা দেড় টেবিল চামচ  
৩। রসুনবাটা দেড় টেবিল চামচ  
৪। লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ ও মরিচ সমপরিমাণ নিয়ে বাটা ১ চা চামচ  
৫। আদাবাটা ১ চা চামচ  
৬। হলুদ গুঁড়া ১ চা চামচ  
৭। মরিচ গুঁড়া ২ চা চামচ  
৮। সিরকা ২ টেবিল চামচ  
৯। চিনি ১ টেবিল চামচ  
১০। পাঁচফোড়ন টেলে গুঁড়া করা ১ টেবিল চামচ  
১১। লবণ পরিমাণমতো  
১২। সরিষার তেল দেড় কাপ

**প্রণালিঃ**  
জলপাই ধুয়ে গায়ে দাগ কেটে নিন। এবার সামান্য লবণ, হলুদ মেখে ১ দিন রোদে দিন। এবার হাঁড়িতে জলপাই নিয়ে একে একে বাটা ও গুঁড়া মসলা, লবণ দিয়ে মিশিয়ে নিন। এবার তেল ঢেলে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে চুলায় দিন। মাঝারি আঁচে ১০-১৫ মিনিট জ্বাল দিন। চিনি ও সিরকা দিন। পাঁচফোড়ন দিয়ে নেড়ে নামান। ঠান্ডা করে বয়ামে ভরে কড়া রোদে চার-পাঁচ দিন রাখুন। এবার সংরক্ষণ।

[লেখাটি এখান থেকে নেয়া](http://www.bangladeshexplorer.com/recipe/detail/item-354.html "লেখাটি এখান থেকে নেয়া ")
