# জলজন্ম

Author: মাসুদ চয়ন
Published: 2019-07-05
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae/

অনুভব্য শান্তির খোঁজে নিঝুম নদী তীরে  
তার সাথে হৃদয়ের নিবিড় আলাপন চলে  
জীবনের মানে খুঁজে পেতে তার কাছে যাই  
নিরাশ হইনি আজও\_  
নদীর কাছে গেলে নিজেকে নতুন জন্ম মনে হয়  
ঢেউয়ে চেয়ে থেকে নতুনের স্বপ্নালু স্বাদ জাগ্রত হয়  
জোয়ারের টানে সাঁ সাঁ শব্দে সুপ্ত কল্পনা আন্দোলন তোলে  
যে কল্পনায় মানবজন্ম বাঁচে স্বপ্নে\_  
তাই আজও নদী তীরে জীবনের মানে খুঁজে চলেছি  
জীবনের মানে ঘুরে ফিরে জলের মতন  
তাই মরনের কথা স্মরনে আমরা কেঁদে জল হই  
এভাবে প্রতিটা মানুষ জলে-নদী রচনাতে নিমগ্ন  
সে নদী দেখেনি জগৎ  
তাই জীবন হয়েছে ধন্য  
চোখের চাউনিতে মেঘাচ্ছন্ন/
