# জরির পোশাক

- Author: [সাদিক মোহাম্মদ](https://sonelablog.com/author/sadiquemohammad/)
- Published: 2014-04-29T16:51:28+00:00
- Updated: 2014-04-29T16:57:00+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b6%e0%a6%be%e0%a6%95/

---

চোখ বুজে থাকার উপায় নেই  
প্রেস, মিডিয়া, সমাজ- সচেতন  
চায়ের কাপে রাজনৈতিক বুদবুদ, গন্ধ, ধোঁয়া

কি আর করা  
অভিনয় টুকু ঠিকই রপ্ত করেছি  
পাছে ল্যাং খেয়ে পড়তে না হয় আবার  
নীতি এখন মন ভোলানো বাণী মন্ত্র  
ঘুম পাড়ানিয়া গান  
নিষ্কলঙ্ক জরির পোশাক  
আধিপত্যের মোরগ লড়াই

বুঝি না রাজনীতি যদি মানুষনীতি হতো  
কী এমন ক্ষতি ছিলো তাদের

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b6%e0%a6%be%e0%a6%95/#comments
