# জমজ দিন

Author: পাগলা জাঈদ
Published: 2013-11-09
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%9c-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/

এভাবেই কেটে যায় জমজ দিন  
রোদের বুকে ওম নেয় সবুজ বনানী  
ঝর্ণার অশ্রু গিলে উল্লাস করে নেশালু মোহনা  
অপলক চেয়ে দেখি থানকুনি ভালবাসা।

অথচ অবরুদ্ধ ছিল দৃষ্টিপথ দু’ফোঁটা অমাবস্যায়।
