# জবাব দাও ।

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2014-10-25T18:31:04+00:00
- Updated: 2014-10-25T18:31:04+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [মুক্তিযুদ্ধ](https://sonelablog.com/category/freedom-war/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%93-%e0%a5%a4/

---

![ম](http://bd-pratidin.com/old/admin/news_images/588/image_588_96780.jpg)

প্রয়োজন নেই এই স্বাধীনতা আমার  
পরাধীন ছিলাম সে ও ছিল ভাল ।

কি হবে মুক্তিযুদ্ধে লক্ষ বোকা মানুষদের সহজ সরল আত্মত্যাগে ?

ধর্ষিতা বোনের শাড়ী দিয়ে বানানো  
লক্ষ শহীদের রক্তে রাঙ্গানো  
প্রিয় মাতৃভুমির পতাকা আজ শকুনে ঠুকরে খাচ্ছে ।

স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন  
আজ সবাই ভুলেছে সে সব ।

নষ্ট মানুষের প্রেতাপ্তা ভর করেছে ।  
কান পেতে শুনতে পারছ ঐ যে ওরা কাঁদছে আর বলছে

আমরা তোমাদের ক্ষমা করব না ।

আমাদের পবিত্র রক্তে রঞ্জিত মৃতিকা কেন দূষিত হবে রাজাকারের লাশে ?  
তবে কেন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলাম রাজ পথে ?  
সে পথে কেন আজও শকুনের আনাগোনা ?

আমাদের প্রাণ, ঘর বাড়ি ,পরিবার ,সন্তান ফিরিয়ে দাও  
কেন আজও আমার সহযোদ্ধারা না খেয়ে চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে ?

আমরা কি এই বাংলাদেশ দেখার জন্য যুদ্ধ করেছিলাম ?

ইতিহাস থেমে থাকবে না  
আমাদের আত্মত্যাগের সাথে সাথে পরবর্তী প্রজন্ম জানবে তোমাদের নুপুংশতার কথা ।

আমরা তোমাদের জন্য একটা স্বাধীন সার্বভৌম পতাকা রেখে গিয়েছিলাম ।  
তোমরা ওদের জন্য কি রাখবে ?????

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%93-%e0%a5%a4/#comments
