# জবরদস্তির স্বর-ব্যঞ্জনবর্ণ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-06-23T03:32:28+00:00
- Updated: 2020-06-23T03:32:28+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%b0/

---

 

একটি সূচিমুখি-শয়তান (আমার)লেখা-নিবিষ্ট মনে  
আছর করে বসেছে, প্রবিষ্ট হচ্ছে, প্রবিষ্ট করাচ্ছে;  
যথেষ্ট খোঁড়া-খুঁড়ি নিয়ে/করে,  
যেন বৃষ্টি-জলে চৌবাচ্চা উপচে পড়ছে;

চোরা-হাসি-মুখো-শয়তান মুষল ধরে  
মেঘ-সহায়তায় নিয়ম করে, এবেলায়-ওবেলায়  
স্বর ও ব্যঞ্জনবর্ণ শেখায় জোর-জবরদস্তি করে;

হস্তাক্ষর দেখে চমকে উঠি, চিনে নিতে পারি না,  
অচেনা শব্দের মায়াজালে এ কোন আমি!!

সময় বিচারহীন ফষ্টিনষ্টি-পণ্ডিত-শয়তানের দিক থেকে  
মুখ ঘুরিয়ে ভাবি, এ কোন ভেসে যাওয়া বৃষ্টি!

হঠাৎ কোন এক দৈব-সাহায্য পেয়ে  
মুখোমুখি-শয়তানকে জিজ্ঞেস করি,  
কী চাই/চাও, খোলসা করে এবারে বলে ফেল দেখি?  
অধিক রসালো আমি-তুমির ছং-বং-হুল্লোড়?

সে আমি কিছুতেই দু’পাত্তরের বেশী নেব না।

ছবি নেটের।

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%b0/#comments
