# জন্মের জন্মান্তর

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-05-08T09:50:42+00:00
- Updated: 2017-05-08T09:50:42+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-2/

---

জন্মের কোন দিন হয়-না, দিনের জন্ম-ও-না,  
তবুও থেকে যায় কিছু-কিছু দিন, কোন কোন দিন,  
কোন একটি-দু’টি দিন, ভেসে যাওয়া সময়ের হাত ধরে  
যেতে-যেতে যেতেই থাকে, প্রায়ান্ধ দিন, প্রায়বধির দিন,  
পূর্ণান্ধবধির দিন, হঠাৎ উঁকিঝুঁকি দিয়ে,  
হেসে-কেঁদে-ও ফ্যালে; কোন-কোন-দিন;

অবসন্নতার বিরান ঊষর প্রজ্বল প্রান্তরে  
প্রতি মুহূর্তে স্বাদ নিচ্ছে ভাবনা মুহূর্ত  
মুহূর্ত জন্ম নিচ্ছে ক্ষণে ক্ষণে, মুহূর্তে-মুহূর্তে,

কোন এক উদ্বেল-নদীতে, হাত উঁচু করে চিৎ-সাঁতারের  
সু-ঘ্রাণে ভেসে যাচ্ছে অস্তসুর্যের মত,আস্ত একটি দ্বীপ;  
অতলে তল নিচ্ছে, একটি একটু করে,  
ভেসেও উঠছে, সুমেরু-কুমেরুতে দ্বীপাণুর বেশে,  
নূতন বিনির্মাণে, জন্ম-জন্মান্তরে;

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-2/#comments
