# জন্মের গুণে

Author: আলমগীর সরকার লিটন
Published: 2022-09-04
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%a3%e0%a7%87/

*একমুঠো সাদা আকাশের জন্মদিন*

*আবেগ অনুভূতি উপলব্ধি ছুঁয়ে যাচ্ছে-*

*রাস্তার মোড়ে কৃষ্ণচূড়া লালে লাল!*

*মিছিলে- মিছিলে সুবাসিত গন্ধ ভাসছে*

*অন্তহীন দেহের ভাজে- ভাজে;*

*অথচ কাপুরুষ ভীতুর দল নোংরা*

*বর্ণমালা গাঁথছে আর গাঁথছে- যত*

*নর্দমার ভাষা, জল মাটি, গাছপালা*

*লতাপাতা বিমুখ; তবু যুগ যুগান্ত ধরে*

*গন্ধবিরল ফুটুক ফুল, জন্মের গুণে।*

*২০ ভাদ্র ১৪২৯, ০৪সেপ্টেম্বর ’২২*
