# জন্মদিনের শুভেচ্ছা

Author: সুপর্ণা ফাল্গুনী
Published: 2021-07-12
Category: শুভেচ্ছা
URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be-3/

এসেছে নতুন ভোর, এসেছে নতুন সূর্য;  
চারিদিকে রোদ-মেঘ-বৃষ্টির লুকোচুরি খেলা।  
তারই মাঝে মর্ত্যলোকে আগমনী বার্তা;  
প্রকৃতির আঁচলে নব-আলোড়ন ঢেউ খেলে যায়।  
সোনেলার আঙ্গিনা অবিরাম ভালোবাসায় সিক্ত যার পদচারণায়-  
যিনি সৃষ্টি করেছেন কবিতার এক নতুন শিরোনাম;

অনায়াসে, অবলীলায় লিখে যান মনের সহজ সরল অভিব্যক্তি।  
পাঠক হবার বাসনায় নিত্য করে মনের ভাবনার আদান-প্রদান;  
তার সিন্গ্ধতা, সারল্যতা আর অবিরাম ভালোবাসায় ডুবে মরে লেখক,কবি ।

বাতাসে আজ শুভেচ্ছার লাল-নীল-হলুদের ছড়াছড়ি;  
আনন্দ ছড়িয়ে পরেছে ধরণীর আকাশ-বাতাসে।  
অদেখা আপনজনের স্পর্শ বুলিয়ে যায় প্রতি ক্ষণে ক্ষণে ইথারের অদৃশ্য বলয়ে-  
শতবর্ষী আয়ুর পালক খোঁপায় গুঁজে বিলাক ভালোবাসার তরঙ্গ।

আজ আমাদের সবার প্রিয় [**সাবিনা ইয়াসমিন**](/author/sabina-yeasmin/) আপুর শুভ জন্মদিন। তার জন্য আমার এই ছোট্ট প্রয়াস।

![](https://sonelablog.com/wp-content/uploads/2021/07/1739D9AB-52D2-4475-A816-5B1BD3D1DB92.jpeg)

তার সাথে কখনো আমার দেখা হয়নি , তবুও মনে হয়েছে তিনি আমার কতটা আপন, কাছের জন। ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹। অবিরাম ভালোবাসায় সিক্ত করেছেন প্রতিটি মন্তব্যের পালক। তার অ-কবিতার আমি অনেক বড় ভক্ত। তার ভালোবাসা আমাকে অবিরাম জড়িয়ে রাখে আষ্টেপৃষ্ঠে। আমি লেখায় বিরতি দিলেই ম্যাসেঞ্জারে এসে খবর নিয়েছেন, লেখাকে এগিয়ে নেয়ার অনুপ্রেরণা দিয়েছেন। ঈশ্বর তার মঙ্গল করুন। আপুর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

![](https://sonelablog.com/wp-content/uploads/2021/07/04E1F36C-3CE9-44AC-B125-749464022B1A.jpeg)
