# জন্মদিনের শুভেচ্ছা (সৌবর্ণ বাঁধন)

Author: সুপর্ণা ফাল্গুনী
Published: 2021-11-19
Category: শুভেচ্ছা
URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%ac%e0%a6%b0/

রাতের আঁধার ফুঁড়ে রুপালি জ্যোৎস্না ঝরে পরছে চোখের বালুকাবেলায়, পাপড়ির ঝাউবনে।

এমন দিনে তোমার আগমন ছুঁয়ে যায় মেঠোপথের আলিঙ্গনে;

তুমি এসেছিলে জানাতে শব্দের ও আছে অফুরান কামুকতা, নির্লজ্জ বাসনা।

পথের ধূলিতে ছড়িয়ে আছে কাব্যের পান্ডুলিপি;

নাগরিক শহরে কর্পোরেট মুখোশে ঢাকা থাকে দ্রোহের আগুন, প্রেমের মৃত্যুক্ষুধা।

গুল্মলতায় ভালোবাসার উষ্ণতা খুঁজে পাওয়া, রাতের নৈস্বর্গিক আবক্ষে সৌন্দর্যের পসরা ছড়িয়ে থাকা;

তোমার সৃষ্টির ভাঁজে ভাঁজে বপিত হয় তোমারি বহমান ভাবনার বীজ।

আজ ১৯শে নভেম্বর আমাদের সবার প্রিয় ব্লগার, লেখক, কবি সৌবর্ণ বাঁধনের শুভ জন্মদিন। জন্মদিনের অফুরান শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

তোমার লেখনী আরো আরো সমৃদ্ধ ও সাফল্যমন্ডিত  হোক  জন্মদিনে এই কামনা রইলো। তোমার চলার পথ মসৃণ আর ভালোবাসায় পরিপূর্ণ হোক। ঈশ্বর সহায় হোন, মঙ্গল করুন।
