# জন্মকুঁড়ে অন্তত

- Author: [সালাহউদ্দিন সালমান](https://sonelablog.com/author/salman/)
- Published: 2013-07-27T22:21:01+00:00
- Updated: 2013-07-28T06:11:31+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a7%81%e0%a6%81%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%9c/

---

জন্মকুঁড়ে অন্তরটার কথা জবানবন্দি দিয়ে পারলাম না বুঝাতে  
জম্পেশ আড্ডায় মেতে রইলি তুই  
অবুঝরে নিলিনা বুঝে তোর ভাগে!  
আপন গ্রহে নিগৃহীত অতিশয় নিতল  
বুঝেনা তোর কথার নিতম্ব বা ছল  
নিছক নিসঙ্গতার উত্সরনে ভূগে ভূগে বিভাগী হলো চোখের নোনতা জল!

জাগরুক হয়ে জাগাতে পারতি বিভ্রম বিভুইয়ের স্বপ্ন ক্ষুধা  
বিপ্রতীপ মনের বিভাটায়ও পারতিস টৈটুম্বর ভরে দিতে তোর সুধা!  
মুষ্টিমেয় আলোর মুসাফির রাতে  
মুরোদহীন মুমূর্ষু স্বপ্ন বাসনায় এখন রজ্জুবব্ধবস্থায়  
ঝুলে ঝুলে দেখি জীবনের যতিরেখা আটকে আছে কোথায়!

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a7%81%e0%a6%81%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%9c/#comments
