# জনৈকা কাঁধের স্কেচ

- Author: [সাদিক মোহাম্মদ](https://sonelablog.com/author/sadiquemohammad/)
- Published: 2014-09-13T07:20:15+00:00
- Updated: 2014-09-13T07:20:15+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%88%e0%a6%95%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%9a/

---

হলুদ আলো পড়েছে পীঠে  
সরু কোমর, ফর্সা প্রশস্ত কাঁধ…

ডানপাশে উঁকি দিচ্ছে বাদামি ব্রা’র উলেন ফিতে  
আটসাট, নোনা- স্বাদযুক্ত, চিকন- মসৃণ  
যেনো নন্দিত শিল্পীর সার্থক আঁচড়  
পেলব পাপড়ির গায়ে মার্জিত শুয়োপোকা  
দুর্লভ পোট্রেট

আমি কি তাকে চিনি  
দেখেছি কোথাও- কোনোদিন জন্মান্তরে ?  
আশ্চর্য- কোনো অপরিচিতার পৃষ্ঠ  
এতোটা প্রিয় হতে পারে কেমন করে !

ইদানীং রাতের ক্যানভাস বড়ো বৈচিত্র্যময়…

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%88%e0%a6%95%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%9a/#comments
