# জগজ্জীবন

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2015-10-29T15:14:02+00:00
- Updated: 2015-10-29T15:14:02+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- Tags: অনুগল্প
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%97%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/

---

[!\[12049163_706883672789528_8723335819156756849_n\](http://sonelablog.com/wp-content/uploads/2015/10/12049163_706883672789528_8723335819156756849_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/10/12049163_706883672789528_8723335819156756849_n.jpg)

নীল পেয়ালায় রাখা ছিলো নিহিলা বিষের আরক –  
তাকে বলা হলো, এই মুহূর্তে দুইটা পথ খোলা তোমার সামনে । আটপৌড়ে একঘেয়ে জীবন , জ্বালা যন্ত্রনা নাই নিরুপ্রদব বেঁচে থাকবে । খাবে , ঘুমাবে , বংশবিস্তার করবে । অথবা নীল বিষের পেয়ালা তুলে নাও … সমগ্র জীবনের তুলনায় পলকমাত্র তুমুল বেঁচে – তারপর আজীবন যন্ত্রনা ভোগ করবে ।  
–  
–  
–  
সে নিশ্চিন্তের হাসি হেসে নীল পেয়ালায় দীর্ঘ চুমুক দিল। তারপর ভাগ্যদেবীকে টেনে চোখ মেরে শিস দিতে দিতে হেটে চলে গেলো সেই পথে … যে পথের শেষ গন্তব্যের নাম – সুদূর ।

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%97%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/#comments
