# ছড়ার শক্তি

- Author: [হালিম নজরুল](https://sonelablog.com/author/m-a-halim-nazrul/)
- Published: 2020-05-07T15:05:54+00:00
- Updated: 2020-05-08T02:11:36+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/

---

 

ছড়ায় জ্যোতি ছড়ায় গতি  
ছড়ায় হাসা কাঁদা,  
ছড়ায় খাওয়া ছড়ায় নাওয়া  
ছড়ায় জীবন বাঁধা।

ছড়ায় সৃষ্টি ছড়ায় কৃষ্টি  
ছড়ায় পাগলপারা,  
ছড়ায় শক্তি ছড়ায় ভক্তি  
ছড়ায় বাঁধনহারা।

ছড়ায় চুক্তি ছড়ায় মুক্তি  
ছড়ায় কাঁপে রাজা,  
ছড়ায় হাসি ছড়ায় ফাঁসি  
ছড়ায় মাপে সাজা।

ছড়ায় রাজা ছড়ায় প্রজা  
ছড়ায় ধরে ধামা,  
ছড়ায় এগোয় ছড়ায় পিছোয়  
ছড়ায় উঠা নামা।

—————0 0—————

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/#comments
