# ছোট্ট বেলায় মস্তিষ্কে গেঁথে যাওয়া শব্দ(অনির বউ)_৪

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2020-04-06T13:37:26+00:00
- Updated: 2020-04-07T04:22:08+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97-4/

---

অনেক গুলো বছর পর দেখা অনির সাথে। রূপা মনে মনে ভাবছে অনিকে কি কফি অফার করবে, ঠিক হবে কী? এই মানুষটার সাথে কফি খেতে কী ভালো লাগবে? প্রিয়জনের সামনে বসে, প্রিয়জনের চোখে চোখ রেখে কফি পানে যে ভালোলাগা/তৃপ্তি পাওয়া যায় তা কী এই মানুষটার সামনে বসে পাওয়া যাবে? সে যা হোক এককাপ কফি অফার করা ভদ্রতা। ভদ্রতার খাতিরে না হয় এককাপ কফি…

-কফি খাবেন তো?  
-আমি কফি খাই না। তুমি খাবে তো চলো  
-একদিন কফি খেলে কিছু হয় না। চলুন

ওরা কফিশপে গেলো। কিন্তু অনি কফি খাবে না। বাধ্য হয়ে রূপা নিজের জন্য এককাপ কফি ও অনির জন্য একটা টিব্যাগ অর্ডার দিলো। চা খেতে খেতে অনি অনেক অনেক কথা বলছে। রূপা অবাক হয়ে দেখছে অনিকে আর ভাবছে! সময়ের সাথে সাথে মানুষের কতো পরিবর্তন ঘটে। এই সেই অনি যে প্রয়োজন ছাড়া একটা কথাও বলতো না আগে। আর আজ মুখে যেনো কথার খই ফুটছে। এই অনি বড্ড অচেনা রূপার কাছে।  
অনি রূপার নিরবতা ভেঙ্গে দিয়ে জানতে চাইলো  
-রূপা।  
-হুম।  
-এতো দিনে একবারও মনে হয়নি একটা ফোন দিয়ে আমি কেমন আছি জানার? যোগাযোগ রাখোনি। সম্পর্ক রক্ষার্থে যোগাযোগটা জরুরি রূপা। এভাবে কোনো সম্পর্ক থাকে না।  
অনির কথায় রূপার প্রচণ্ড রাগ হলো। সম্পর্কের কথা বলছে সে, যে কিনা  নিজেই একদিন সব সম্পর্ক ভেঙে দিয়েছিল। সে যেনো খুব খোঁজ রেখেছিল। অসহ্য লাগছে কথা গুলো। রূপা অনেক কষ্টে নিজে সামলে নিয়ে বলে…

-সম্পর্ক রক্ষার দ্বায় নিশ্চয়ই আমার একার ছিলো না? আপনি কখনো নিয়েছিলেন আমার খোঁজ? ফোন করেছিলেন আমাকে কখনো?  
-আমি খোঁজ করেছি কি না তা তোমার না জানলেও চলবে। কিন্তু তুমি যে ইচ্ছে করে যোগাযোগ করোনি সে আমি জানি।  
-ঐ সময় সেটাই কী স্বাভাবিক ছিলো না?  
-রূপা আমি তোমার সাথে তর্কে যেতে চাই না। চলো তোমাকে পৌঁছে দিই।  
-থাক তার আর দরকার নেই। সবে তো সন্ধ্যা, নিজেই যেতে পারবো।  
-এই চুপ করো তো। কি তখন থেকে টেস টেস করে কথা বলছো। নানীকে জিজ্ঞেস করতে হবে মুখে মধু দিয়েছিল কি না। হা হা হা হা

রূপা আরও রেগে গিয়ে চুপ করে থাকলো। এবার কফির বিল দেওয়া নিয়ে খানিকটা ঝামেলা হলো। বিল দেবে রূপা কিন্তু অনি দিতে দেবে না। রূপা বললো…  
-ঠিক আছে আপনি বিল দেন। আর আমি চলে যাই।  
-মানে কী? খুব সাহস তো! ঘুটঘুটে অন্ধকার চারিদিকে  
-তাহলে আমাকে বিল দিতে দিন আর চলুন  
কফিশপ থেকে বের হয়ে স্টেশনের উপর দিয়ে হাঁটছে…

#### [ছোট্ট বেলায় মস্তিষ্কে গেঁথে যাওয়া শব্দ(অনির বউ)_১](https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%89_%e0%a7%a7/)

#### [ছোট্ট বেলায় মস্তিষ্কে গেঁথে যাওয়া শব্দ(অনির বউ)_২](https://sonelablog.com/%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97-2/)

#### [ছোট্ট বেলায় মস্তিষ্কে গেঁথে যাওয়া শব্দ(অনির বউ)_৩](https://sonelablog.com/%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97-3/)

 

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97-4/#comments
