# ছোটন সোনা

Author: জাহাঙ্গীর আলম অপূর্ব
Published: 2021-10-11
Category: ছড়া
URL: https://sonelablog.com/%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be/

-   খোকা খুকি  দেখতে পেলো  
    ছোটন নাকি নাইতে গেলো  
    নদীর জলে  
    সাঁতার চলে  
    মায়ের ভয়ে এলোমেলো।

-   মায়ের কথা খোকা বলে  
    ছোটন সোনা দৌড়ে চলে  
    মনে মনে  
    ক্ষণে ক্ষণে  
    শাপলা শালুক নদীর জলে।

-   খোকা খুকি বিকেল বেলা  
    মন আনন্দে করে খেলা  
    ছোটন ডাকে  
    মায়ের হাঁকে  
    নদীর তীরে শিশুর মেলা।

-   দারুণ কাব্য শৈলী কথা  
    ছোটনের মন আছে ব্যথা  
    বায়না বড়  
    জড়োসড়  
    বলবো কাকে যথাতথা।

-   রচনাকালঃ  
    ০৪/০৭/২০২১  
    ৪+৪+৪+৪
