# ছোঁয়া

Author: মোকসেদুল ইসলাম
Published: 2014-04-29
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%9b%e0%a7%87%e0%a6%be%e0%a6%81%e0%a7%9f%e0%a6%be/

কিছু ছোঁয়া ভালোবাসার  
হৃদপিণ্ডে তোলে অবিনাশী ঝড়  
কিছু ছোঁয়া ধ্রুবতারা  
চিরকাল জ্বলে মনের ভিতর।

কিছু ছোঁয়া উষ্ণতার  
ঘটায় মনে ভাবনার প্রজনন  
কিছু ছোঁয়া চির যৌবনা  
জড়ের মাঝে করে প্রাণের সঞ্চার।

কিছু ছোঁয়া মনুষ্যত্বের  
অবিনাশী হয়ে রয়  
কিছু ছোঁয়া পরম মমতার  
বুকে টেনে নিতে ইচ্ছে হয়।

কিছু ছোঁয়া শ্মশানঘাটের  
জ্বালিয়ে দেয় হৃদয়  
কিছু ছোঁয়া সাহসের  
বাঁচার প্রেরণা দেয়।

কিছু ছোঁয়া অন্তরের  
সদা পাওয়ার ইচ্ছে হয়  
কিছু ছোঁয়া রমণীয়  
উড়িয়ে দেওয়ার মত নয়।

কিছু ছোঁয়া মাদকের  
জীবন করে বিপর্যয়  
কিছু ছোঁয়া ভালোবাসার  
জীবন করে মধুময়।
