# ছেলে পতিতা

- Author: [সীমান্ত সৈকত](https://sonelablog.com/author/simanto-soikat/)
- Published: 2015-04-20T03:20:07+00:00
- Updated: 2015-04-20T03:22:21+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

---

আমি পুরুষ,  
অসঙ্গায়িত পবিত্রতার প্রলেপ আমার গায়ে  
অন্ধকার নর্দমার কালিমা আমায় ছোয়না,  
কখনো ছোঁবেনা ।

তুই নারী,  
কলঙ্কের পোশাকে আবৃত তোর জন্ম  
আমৃত্যু কলঙ্কের বোঝা বয়ে যাবি নীরবে,  
বইতেই হবে ।

আমি শাসক,  
অনুমোদিত উল্টো নীতিতে শাসিত আমার রাজ্য  
আমার পৌরষত্বের দ্বন্দ্ব- যুদ্ধে মনুষত্বের স্থান নেই,  
কখনো হবেনা ।

তুই নারী,  
লাঞ্ছিত হবি, ধর্ষিত হবি, শোষিত হবি  
বিষাক্ত এসিডে ঝলসিত হবি তোর আর্তনাদ কেউ শুনেনা,  
কখনো শুনবে না ।

আমি দেবতা,  
বন্য অসুরের হিংস্রতা আমার রক্তে  
ধর্ষণ করলেও কেউ আমায় ছেলে পতিতা বলেনা,  
কখনো বলবেনা ।

তুই নারী,  
তুই দুর্বল, তুই ভোগের আহার, তুই সর্বনাশী  
ধর্ষিত তোর লাশের পাশে কেউ কাঁদেনা,  
কখনো কাঁদবেওনা ।

তুই পুরুষ………  
আমি নারী………  
তুই মানুষ আমি মানুষ এমন কখনো কি হবেনা…??  
হবেনা…………???????????

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/#comments
