# ছুঁয়ে যায় প্রেম

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-01-23T02:36:00+00:00
- Updated: 2020-01-23T02:36:00+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9b%e0%a7%81%e0%a6%81%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/

---

আমাকে ছুঁয়ে যায় প্রেম, তোমার আহ্ববানে ~  
শীতের শেষে, বসন্তের আগমনী গানে ~  
নতুন কাব্যে গাঁথি, কবিতার খাতা ~  
শাখে ফুটে ফুল, স্বপ্নীল চোখের পাতা ~  
ছুঁই ছুই যেন আকাশ, ভেসে যাওয়া মেঘ ~  
রাত গভীরে তোমার তরে, বাড়ে ভাবাবেগ ~  
সম্ভাবনার আলো জ্বালে, হাজারো জোনাকি ~  
জল রঙে স্বপ্ন সাজাই, আলপনা আঁকি ~  
তুমি আবৃত করো, আমার চারপাশ ~  
গাঢ় হয় প্রেম, দীর্ঘ হয় নিঃশ্বাস ~  
মুগ্ধ হই দৃষ্টির মায়ায়, আঁচলের ছলে ~  
যা ছিল সঞ্চয়, কেড়ে নিয়েছো কৌশলে ~  
আপনাকে হারাই, তোমার নোনা জলে ~  
নতুন করে বাঁচি, ভালবাসার অতলে ~  
আশায় বুক বাঁধি, খড় হীন ঘরে ~  
প্রতিক্ষায় থাকি, পথ পাণে চেয়ে, তোমার তরে ~  
যা কিছু ছিল, দিয়েছি উজাড় করে, নেই আর বাকী ~  
তুমি হীন স্বপ্নময় ভুবনে , জীবনের সবটাই ফাঁকি ।।  
~~~~~~~~~~~~~~~~~~~~~~~  
রচনা কাল ঃ ২৩/০১/২০২০  
ঢাকা

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%9b%e0%a7%81%e0%a6%81%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/#comments
