# ছিলাম এক সময়

- Author: [বন্যা লিপি](https://sonelablog.com/author/lipi71/)
- Published: 2019-05-18T14:21:08+00:00
- Updated: 2019-05-19T13:07:17+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f/

---

যদি মেঘ হতে পারি–  
বৃষ্টি নেবোনা।  
যদি রৌদ্র হতে পারি!  
হেসে খেলে পার হবো  
দীর্ঘ পথের ক্লান্তি!

যতই থাকুক পোড়া অক্ষরের বায়না —  
ভুলেই যাবো, অঙ্গার ছিলো হোতা!!  
যদি সময় করতে পারি….  
শর্তগুলোকে লোপাট করে  
কপাট দেবো চোখের আড়ে।  
নক্ষত্র ভরা নীল তলে  
রেখে যাবো স্মৃতির আয়না।

যদি সুযোগ পাই বলতে —  
বিষণ্ন বেলার কাব্য বলে  
বন্ধ করবো  
বিষণ্নতার আঁচড়!

মেঘ রোদ্দুরের কাব্যে—–  
থেকে যাবো অনন্তকালের সুচিত্রিতা হয়ে!!

যদি সময় পাও—  
তবে একটু ভেবো….  
ছিলাম কোনো এক সময়!!!

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f/#comments
