# ” ছিন্ন ভালবাসা “

- Author: [স্বর্গের মেঘ পরী](https://sonelablog.com/author/meg-pori/)
- Published: 2014-06-04T17:42:14+00:00
- Updated: 2014-06-04T17:42:14+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/

---

মুছে ফেলা যায় না স্মৃতির পাতা ,  
হয়তো তার পথ ধরে যাব  
অজানা কোন তীরে।

না পাওয়ার বেদনা বুকে নিয়ে  
আমি ও একদিন হারিয়ে যাবো দূর  
থেকে দূরান্তরে ।

চোখের কার্নিশ  
থেকে মিথ্যে ভালবাসার মায়াজাল,  
ছিন্ন করে বলব না আর ভালোবাসি !

শুনবো না তোমায়, দেখবো না ফিরে,  
পড়বো না তোমার মায়াজালে ।

স্পর্শ গুলো ভুলে,ক্লান্ত দেহে ভুলবো  
যখন তোমার অনুভূতি গুলা,  
বন্ধ ডায়রির উপর পড়বে ধূলিকনার  
আবরন।

স্মৃতিগুলো ভুলে,  
সামনে পথে পা বাড়িয়ে শেষ করে দেব  
তোমার ভালবাসার অস্তিত্ব ,

রঙিন রঙের হাতে গোলাপের সৌরভ  
মেশানো  
প্রতিটি নি:শ্বাস নিস্তব্ধ করে দিয়ে  
জীবন্ত কাঁটার  
কাছে হেরে যাবে হ্বদয়ের  
স্পন্দনগুলো ।

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/#comments
