# ছায়া

Author: প্রিন্স মাহমুদ
Published: 2014-01-13
Category: কবিতা, সাহিত্য
URL: https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be/

রাতের নির্জনে গলায় মমতা মেখে

যখন কোন পাখি গোপনে গান গায়

পালকগুলো বলে ঝরবো না আর …

সবুজ পাতায় তখন ঢেউ খেলে যায় ।

শ্রাবণের শরীর বাদল ধারায়

সুরের আগুন পেয়ে

উচ্ছাসে মেতে উঠে

মেঘেরা নেচে নেচে ছুটোছুটি করে

তাই মেঘের ফুল ফোটে …

লেখাটা আমার নিজের ভালো লাগেনি , আপনাদের মতামত দরকার
