# ছায়া সংগীর শহর।

- Author: [রিতু জাহান](https://sonelablog.com/author/mounata/)
- Published: 2017-01-19T12:20:06+00:00
- Updated: 2017-01-19T12:25:46+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a5%a4/

---

তোমার শহরে ছুটে গিয়েছিলাম  
তোমার স্পর্শের উষ্ণতার জন্য নয়  
তোমার শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরেছি।  
আমারই ছায়া ছিল শুধু সংগী আমার।  
কাঠুরের মতো আমার ছায়া কেটে খুঁজি তোমার ছায়া।  
আমি তো জানি তোমার ছায়ার পাশে  
অন্য ছায়ার আনাগোনা।  
সময়ও ছিল তোমার, আসনি তবু সে ক্ষণে।  
আমার নয়নের মাঝে যে জল ছবি ছিল  
তা ছিল তোমার দৃষ্টির আড়ালে।  
তোমার ঘাসবুক ভিজাইনি তা কখনো।  
একটু ভিজাতে দিতে, ঝেড়ে ফেলতে দিতে,  
ডুকরে উঠতো সব।  
ভেবেছো যতসব পাগলামি!  
একটি বার শুনে নিতে,  
একটি রাতের আকশই না হয় দিতে,  
সন্ধ্যার সেই ক্ষন না হয় আরো দীর্ঘ হতো।  
শুধু বুকের পাজর ছুয়ে বুঝে নিতে সব।  
ভেবেছো ভুলে গেছি,  
না, অভিমানে সব দরজা বন্ধ করেছি।

শুধু জানি ভাল আছ।

,,,,,,,,,,,মৌনতা রিতু,,,,,,,,

১৯/১/১৭.

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a5%a4/#comments
