# ছায়া-রোদের গল্প

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-10-04T02:58:13+00:00
- Updated: 2018-10-04T02:58:13+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/

---

ছাদ-উঁচু জানলার শার্সিতে চুম্বন শেষে  
রোদের-ছায়ার হামাগুড়ি/লুটোপুটি অনেকটা জায়গা জুড়ে,  
রোদ এসেছে ওপার থেকে এপারে, পাতাদের চিবুক ছুঁয়ে;  
লুকোচুরির বেশে!

জানলা আগলে দাঁড়ায় বৃষ্টি, চোখ মটকায়,  
সামান্য খেলা-ভাগ সে-ও চায়!

কে শোনে কার কথা, চলছে খেলা যথাতথা,

অকস্মাৎ কটমট শব্দ সহযোগে  
শিলা-বৃষ্টি এসে দাঁড়ায়  
ভাঙ্গবে এবার শার্সির মাথা,  
এক লহমায়!

অনুজ্জ্বল ছায়া দীর্ণ বুকে উঠে আসে বারংবার  
বলে, এটা তো আমাদের একান্তই আমাদের খেলা,  
খেলার ছলে খেলা;  
তবুও বলছ যখন, চল তলিয়ে যাই সবাই মিলে  
অতলান্তের কোন তলে, ছায়া পথের ভিড়ে।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/#comments
