# ||ছায়াসাথী||

Author: শান
Published: 2015-02-05
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%80/

স্মৃতিগুলো হঠাৎ অবশ হয়ে আসে !  
কোন এক অবেলায় , শিশির সিক্ত দূর্বাঘাসে –  
আমাদের শেষ অসাড় কথোপকথন।  
বাস্তবতার রূঢ়রৌদ্রে পুড়ে গেছে আমার উচ্চাভিলাসী স্বপ্নাতুর চেতন!  
অবশিষ্ট আজ , কিছু উচ্ছিষ্ট দীর্ঘশ্বাস আর আত্মার নীরব ক্রন্দন ।

প্রেমের খরস্রোতা উত্তাল সেই ভাদরের নদ –  
পরিণত আজ ম্রিয়মাণ এক শুকনো ছড়ায় !  
ক্ষীরের মত ভারী নোনতা জল –  
কপল বেয়ে অধরে গড়ায় ,  
মুহূর্তেই শুকিয়ে যায় বেলোয়াড়ী রৌদ্র গ্রাসে !  
তুমি আজ এক ঝাপসা মৃত অবয়ব হয়ে ,  
ভক্ষণ করছো স্মৃতির পাতা – একের পর এক ,  
আমার স্পন্দনহীন অলিন্দ প্রকোষ্ঠের মাঝে।

ছায়াসাথী !  
এক প্রেমিক আত্মার গগনবিদারী বোবা কান্নায় –  
তোমার কি আজ কিছু যায় আসে ???
