# ছায়াময়ী – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

- Author: [গালিবা ইয়াসমিন](https://sonelablog.com/author/galibayasmin516/)
- Published: 2019-02-28T12:07:48+00:00
- Updated: 2019-02-28T12:07:48+00:00
- Category: [বুক রিভিউ](https://sonelablog.com/category/literacy/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%89/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%9f%e0%a7%80-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8b/

---

বইঃ ছায়াময়ী  
লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়  
প্রকাশকঃ শ্রীসুনীল মন্ডল  
প্রচ্ছদশিল্পীঃ শ্রীগনেশ বসু  
প্রথম প্রকাশঃ শুভ ১লা বৈশাখ ১৩৯২ সন  
মোট পৃষ্ঠাঃ ১২৬  
মূল্যঃ ১৫ রুপি (প্রকাশকাল অনুযায়ী ভারতীয় মুদ্রায়)  
পাঠ্য প্রতিক্রিয়া :  
“শীর্ষেন্দু মুখোপাধ্যায়” হচ্ছেন একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক, যিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প লিখে থাকেন । ফটিক নামক কাল্পনিক চরিত্রটি তার সৃষ্টি।  
“ছায়াময়ী” উপন্যাসটি শুরু হয়েছে ” ধৃতি ” একটি চরিত্রকে কেন্দ্র করে, যে এডিটর হিসেবে একটি পত্রিকায় কাজ করে , বয়স ত্রিশের কাছাকাছি হলেও তার জীবনে আসেনি কোন নারী । তার পরিবার বলতে যারা আছেন তাদের কারো সাথে তার তেমন যোগাযোগ নাই বললেই চলে । ধৃতির সারাদিন কাটে অফিসে কাজ করে বা সংবাদ সংগ্রহ করে ।তার সাথে ইন্দিরা গান্ধীর সাক্ষাৎকার যেন অন্য রকম কিছু , সেই সময়ে এমন ব্যক্তিত্ব বহনকারী নারী তেমন দেখা যেত না কারণ সেই সময়েও নারীরা ছিল অবহেলিত । এমনই এক সময় তার কাছে একটি ট্রাঙ্ক-কল আসে সেই থেকে রহস্য শুরু হয় , শুরু হয় সামান্য একটা স্থির চিত্র নিয়ে নানান জল্পনা – কল্পনা । সেই স্ত্রিরচিত্রের জন্য কতো ভোগান্তি পোহাতে হয় তার । কিন্তু উপন্যাসের শেষটা খুব অদ্ভুত হয় , হুট করেই যেন উপন্যাসটা শেষ হয়ে যায় ।  
লেখক এখানে মানুষের জীবনের সেই অবস্থাটাই তুলে ধরতে চেয়েছেন যেখানে একটা মানুষ আরেকটা মানুষের জীবনে বিশেষ ভাবে না থেকেও একে অপরের মনে বিশাল ভাবে তোলপাড় শুরু করে দিতে পারে । উপন্যাসের নামই উপন্যাসটির পরিচয় বহন করছে ।  
আমি এই প্রথম তার লিখা পড়লাম , খুব সহজ সরল ভাবে লিখা চমৎকার রহস্যময় উপন্যাস মনে হয়েছে আমার কাছে ।  
“শীর্ষেন্দু মুখোপাধ্যায়” স্যারের লিখা “ছায়াময়ী” উপন্যাসের এর শেষ জানতে চাইলে এবং উপন্যাসের রহস্য উদঘাটন করতে চাইলে বইটি সংগ্রহ করে পড়ে ফেলুন ।

শুভ হোক আপনার পাঠ্য কার্যক্রম।

![](https://sonelablog.com/wp-content/uploads/2019/02/53055668_385330228920044_6788341470848876544_n.jpg) ![](https://sonelablog.com/wp-content/uploads/2019/02/52840248_1721195611360206_9192077556516388864_n.jpg)

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%9f%e0%a7%80-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8b/#comments
