# ছায়াছবি (The Apple)একটি ব্যক্তিগত পর্যবেক্ষণ ! … ১

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2014-06-04T13:46:16+00:00
- Updated: 2014-06-04T14:11:45+00:00
- Category: [মুভি রিভিউ](https://sonelablog.com/category/misc/movie_review/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf-the-apple%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%97%e0%a6%a4/

---

যোগ্য পিতার যোগ্য কন্যা , মাত্র সতের বছর বয়সে এ রাজ্যে প্রবেশ করে এখন বিশ্ব চলচ্চিত্রে একটি বিখ্যাত নাম Samira Makhmalbaf ,তাঁর সর্বশেষ ছবি Two-Legged Horse (2008) । যদি দেখিনি এখনও।

সত্য কাহিনী তুলে ধরেছেন ঘটনার সংশ্লিষ্টদের নিয়েই। ধর্মীয় মৌলবাদের বাইরে নিয়ে এসেছেন সচেতন ভাবেই । প্রতিবেশীদের সহমর্মিতা তুলে ধরেছেন সার্থক ভাবে । দক্ষ সমাজকর্মীর ভূমিকা দেখিয়েছেন রাষ্ট্রীয় দৃষ্টিকোণ তুলে ধরে । পেশাদার অভিনেতা ছাড়াও যে সুন্দর ছবি তৈরি হয় এ ছবি তার আরও একটি উদাহরণ (অবশ্য ইরানী ছবিতে এমন অনেক উদাহরণ আছে )। প্রায় বারো বছর পর আটকেপড়া শিশুদের মুক্তির আনন্দ শিশুদের আরও অনেক গুন উজ্জ্বল করে তুলেছে । আবার শিশুরা যখন রাস্তায় প্রথম বের হয়েছিল সরু রাস্তাটি জনমানব শূন্য ছিল কেন তা জানিনা । শুধু আইসক্রিম ওয়ালা ছোট ছেলেটি ছিল । মাত্র এগার দিনে এমন সুন্দর ছবিটি তৈরি হয়েছে জেনে বিস্মিত হতেই হয়। একটি ব্যাপার লক্ষণীয় বৃদ্ধ পিতা কিছুতেই নিজের অন্যায় মেনে না নিয়ে তার নিজের সম্মানহানি হচ্ছে তাই কিন্তু বারংবারে বলছিল । ধর্মীয় কূপমণ্ডূকতা তুলে ধরেছেন পরিচালক সুনিপুণ ভাবে । কঠিন পর্দা প্রথার জন্য আপেলটি অধরাই থেকে গেল শিশুদের মায়ের কাছে ।

ছবিটি দেখতে দেখতে আমার মনে হচ্ছিল এটি কোন নারীস্থানে শুটিং হয়েছে !

===========================================================================  
এটি আসলে কোন রিভিউ না প্রচলিতার্থে।আমি শুধু ছবি নিয়ে আমার অনুভূতি তুলে ধরার চেষ্টা করলাম । আরও ভাল লেখা হয়ত সম্ভব কেন যেন মনে হচ্ছে । যাক , শুরু তো হল ।

===================================================================  
কৃতজ্ঞতা তাঁকে, যিনি আমাকে অনুগ্রহ করে ছবিটি দেখতে বলেছেন ।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf-the-apple%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%97%e0%a6%a4/#comments
