# ছায়া পুরুষ

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2019-09-12T07:00:58+00:00
- Updated: 2019-09-12T07:00:58+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7/

---

সুযোগ পোষে পুরুষ  
মুখে ধরে কামড়ে তুলে পর্দার মুখোশ  
সময়ের বিষাক্ত লার্ভা  
আমি নারী- কেন কুকুর সুযোগে ছাড়বা?

ছিঃ! দুঃসময়ে আমার  
পুরুষত্ব ভুলে ডাক দাও; ঘুমন্ত জাত কুকুর

ছিঁড়ে ছুঁড়ে প্রথম ফুল  
শোনাও তখন আমাকেই;ধর্ষিতার ছিলো ভুল  
পুরুষ নাকি ভরসার হাত  
বিশ্বাস যখন তোমাকেই; নিঃস্ব করো দু’ হাত

ছিঃ! অপবাদে আমার  
নীতি-ধর্ম,শান্তি শোনাও; ভাগ্যে তৃপ্তির ঢেঁকুর।

নেত্রকোনা,ময়মনসিংহ।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7/#comments
