# ছাত্র-ধর্মঘট

- Author: [অরুণিমা মন্ডল দাস](https://sonelablog.com/author/arunima20/)
- Published: 2015-09-07T08:37:53+00:00
- Updated: 2015-09-07T08:41:51+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: ছাত্র ধর্মঘট
- URL: https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%98%e0%a6%9f/

---

[!\[11949158_1701745806726250_8021744591169103752_n\](http://sonelablog.com/wp-content/uploads/2015/09/11949158_1701745806726250_8021744591169103752_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/09/11949158_1701745806726250_8021744591169103752_n.jpg)  
ছাত্র -ধর্মঘট ঠিক কি!?  
লাঠালাঠি ,হুড়োহুড়ি রক্তারক্তি করে অগ্নিতপ্ত প্রতিবাদী আন্দোলন  
না  
কলেজ চত্ত্বরে জোট বেঁধে হোক চুম্বন ,  
হোক সঙ্গম ,হোক উলঙ্ঘন ,করে সামাজিক ,মানসিক পরিবেশ নষ্ট করে  
মিডিয়ার সামনে মুখ দেখিয়ে বিকৃত  
আনন্দের অধিকারী হয়ে প্রকৃত যোদ্ধা  
মনে করা!  
#  
পাঁচ  বছরের ছেলে মনে মনে হাসে বলে  
দেখ পাগলের কান্ড !!!  
ভাবে শিক্ষিতের আবার এত বড়াই কিসে!?  
#  
একলব্যের মত গুরুপ্রেম মিলবে কি ভাঙ্গা সমাজে!  
আর বাল্মীকি, দ্রোণাচার্যের মত গুরু  
শিষ্যকে প্রাণপ্রিয় সন্তানের মতই ভালোবাসে!  
কোথায় সেই ব্রহ্মচর্য আশ্রম !!দৃঢ় গুরুপূজো মাথা নোয়ানো অন্তরের ভক্তি!  
কৃষ্ণ সুদামা প্রেম ,সুতপুত্র কর্নের গুরুভক্তি !  
দ্রোণাচার্যের অর্জুনপ্রীতি ,  
বুড়ো আঙ্গুল কেটে গুরু কে গুরুদক্ষিণা!?  
আছে কি সেই রামরাজ্য হনুমানের গভীর  
রামভক্তি!?  
বুকের পাঁজরের রন্ধ্রে রন্ধ্রে রাম নামের তপ্ত উচ্চারণ !  
#  
বশিষ্ঠ ,বিশ্বশ্রবা মুনির শিষ্য ভক্তি,  
তপোবনের নির্মল মধুর প্রকৃতির সংগে  
সেই নিষ্পাপ শিক্ষা !  
গুরুপত্নী কে মাতৃজ্ঞানে পূজো করত,  
আর গুরু কে পিতৃজ্ঞানে পূজো করে পা ধুইয়ে দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে  
এক অনাবিল পবিত্র শান্তি অনুভব করত!  
#  
কোকিলটা বর্ণপরিচয়ের পাতা মুচড়ে মুচড়ে খাচ্ছিল!  
তুমি সেটা দেখতেই পেলে না/  
কারণ তুমি মাদকীয় আন্দোলনের নেশার  
ঘোরে উন্মাদ ছিলে!  
যার ফলে ছোটো ভাই অনিমেষ প্রেসিডেন্সীতে ফেল করল!  
#  
তুমি কি জানো ঠিক কার কতটা ক্ষতি হল!  
তিন ঘন্টা ট্রেনে ধাক্কা খেতে খেতে আসা  
ছেলে মেয়েদের ঠিক কতখানি বিদ্যে  
মাথায় ঢুকলো!  
দলের ক্যাপ্টেন রা ঠিকঠাক থাকলেও  
বাকিরা অনশনের কষ্ট ,চুম্বনের থুতুর ছিটে,  
আর পুলিশের লাঠির গুঁতো র থার্ড ডিগ্রীর ফার্স্ট ডোজ পেয়ে বাড়ি ফেরে!??  
#  
ইতিহাস বইয়ের পাতাতে হোক কলরবের  
রণদামামা তীক্ষ সুরে বাজতে থাকে  
কখনো বাঘের নখের থাবার মত  
আবার কখনো ঠান্ডা মাথার রাজনৈতিক লড়াই  
সার্কাস শো এর মত দোষারোপ আর টুপি পরানোর খেলা!?

#  
আমি ঠিক আন্দোলন করতে পারি না!?  
বন্দে মাতরম ধ্বনিটা গুমরে গুমরে মরে গেছে!  
বক্তৃতা র দোষারোপ ,মিডিয়ার হাত মাথা ঝঁাকুনি ,টেলিভিশনের পর্দায় মুখ দেখানোর আপ্রাণ চেষ্টা , পুলিশের হাতের  
লাঠি ঘোরানো দেখেই  
আমাদের সন্তুষ্ট থাকতে হয়!?  
আর সংগে থাকে রাস্তার কুকুরদের ঘেউ  
ঘেউ চিৎকার!???  
#  
বুকে পাথর চাপা রেখে পাবলিক বাছুরের  
গলা কাটার মতো কতদিন সমাজের গোমাংসের সাপ্লাই দেবে!???  
মুখে কাপড় বঁাধা জঙ্গী দের  
শাস্তি না দিয়ে খোলা মেক আপ করা মুখগুলিকে নরকের হাজার রকমের শাস্তি অনেক মঙ্গলদায়ক!?  
কৃষ্ণের অষ্টোত্তর শতনামের পূণ্যি ঘটে!  
ব্রম্ভার সৃষ্টিতে অসুরদের বিনাশ ঘটিয়ে  
ইশ্বরপুত্র যিশু প্রহ্লাদদের জন্ম ঘটতে পারে!!!!

===========  
কোলকাতা  
৭ সেপ্টেমবর ২০১৫

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%98%e0%a6%9f/#comments
