# ছাঁচ না মানুষ

- Author: [খাদিজাতুল কুবরা](https://sonelablog.com/author/khadizatul-kubra/)
- Published: 2022-02-07T12:57:06+00:00
- Updated: 2022-02-09T08:50:16+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7/

---

 

তোমাকে ছুঁয়ে দিতে নিশ্বাসে পাড়ি দেই শত ক্রোশ!  
কথা দিচ্ছি আসবো,  
যদি খুলতে পারি শেকলের আগল,  
প্রোথিত বিশ্বাস।  
এনোনা; অপেক্ষায় ক্লান্তি,  
শুধু চোখে নয় একাত্মতায় ও হয় শুভদৃষ্টি!  
সিগনেচারে বিকোতে পারিনি হীরক শরীর!  
আমার কাছে জাত হারামি কিংবা ধূর্ত শেয়াল মনে হয় ওদের।  
যাদের হাতগুলো ঈগলের নখ আর হায়েনার মতো চোখ।  
দ্বিখণ্ডিত স্বত্বা চূর্ণ হয় বারবার!  
কোথায় সমর্পিত হবে দলাপাকানো দুঃখগুলো আমি হবো নির্ভার?  
ধমনীগুলো ছিঁড়ে খায়,  
ভালোলাগা বাজু বন্ধি হতে না পারার রিনরিনে যন্ত্রণা!  
হোঁচট খেয়ে জেনেছি,  
পাথরের সাথে মানুষের সন্ধি হয়না।  
সর্বত্র দেখি বিপরীতমুখী পাথর, তোমাতে দেখেছি মন, সেই থেকে চোখদুটো বিভোর!  
আমি আসবো ভাঙা শার্সিটার ফাঁক গলে বৃষ্টির ছাঁট হয়ে,  
মাছরাঙা ঠোঁটে পুরে নিতে তোমাকে!  
কিন্তু একটা প্রশ্নের উত্তর যদি মিলে যায়,  
কাকে খোঁজ তুমি? আমার মধ্যে আমিকে নাকি আমার ছাঁচে পর্তুলিকাকে?  
নাকি অরণ্যে হারানো রাজকন্যাকে?

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7/#comments
